বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, সমুদ্র সীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যে বিরোধ রয়েছে তা নিস্পত্তির জন্য খুব শিগগিরই জাতিসংঘে যাচ্ছে বাংলাদেশ। তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের রাষ্ট্রদূতদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে বাংলাদেশের জাতিংসংঘে যাওয়ার বিষয়টি তাদেরকে জানানো হয়েছে। ডাক্তার দীপু মনি বলেছেন, সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখেই আলোচনার মাধ্যমে সমুদ্র সীমা নিয়ে দুটি দেশের সঙ্গে বিরোধ মিটে যাবে। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে বরাদ্দ দেয়ার বিষয়ে ভারত ও মিয়ানমার সঙ্গে বাংলাদেশের বিরোধ চলছে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিজারুল কায়েস এক বিবৃতিতে জানিয়েছেন, সমুদ্র সীমা নিয়ে ১৯৮২ সালে জাতিসংঘ সম্মেলনে স্বীকৃতি আইনের আওতায় বাংলাদেশ ভারত ও মিয়ানমার দাবির বিষয়ে আপত্তি তুলছে। পররাষ্ট্র সচিব আরো জানিয়েছেন, মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক ফাটল ধরানোর জন্য আমরা জাতিসংঘে যাচ্ছি না। বরং এর মধ্য দিয়ে প্রতিবেশী দেশ তিনটির মধ্যে চলমান বিরোধের শান্তিপূর্ণ অবসান হবে। ভারত ও মিয়ানমারের দাবি অন্যায় বলে উল্লেখ্য করে পররাষ্ট্র সচিব বলেছেন, এর ফলে সাগরে বাংলাদেশের খনিজ অনুসন্ধানের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। পররাষ্ট্র সচিব বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে প্রয়োজনে আইনগতভাবে আমরা আমাদের আপত্তি তুলে ধরবো।
দেরিতে হলেও সরকার দেশের সম্পদ রক্ষায় উদ্যোগী হয়েছে জেনে ভাল লাগলো। তবে দেশের জনগণ আশা করে সরকার আরো বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে ভারত ও মিয়ানমারের আগ্রাসী মনোভাবের জবাব দিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



