ধরেন আপনি আমাকে ১০০ টাকা দিলেন। বললেন ভাই এই দিলাম ১০০ টাকা, এর থেকে ৯০ টাকা দিয়ে আমার এই এই কাজগুলা করে দিবেন আর বাকি ১০ টাকা আপনার পারিশ্রমিক। সময় এক মাস।
একমাস ব্যাপী আমি কাজ করলাম মাত্র ১ টাকার, আর বাকি ১০ টাকাসহ ৮৯ টাকাই নিজের পকেটে পুরলাম। তার মাঝে আমি আশে পাশের প্রভাবশালীদের খুশি রাখলাম, শক্তি বৃদ্ধির জন্য যা করনীয় করে রাখলাম, কাজ যতটুকুই করলাম তা বিজ্ঞাপন দিয়ে ফলাও করে দেখালাম।
আপনি কাজের হিসেব চাইতে আসলে আমি বললাম, ''মিয়া যা করে দিয়েছি তাতেই সন্তুষ্ট থাকো, যা করলাম তা তোমার বাপের জন্মেও দেখনি; আমি তো এতটুকু করেছি, কিন্তু অমুক মিয়া হলে ৫০ পয়সার কাজও করত না, আবার হিসেব চাইতে আসো''?
কিন্তু আপনি একজন সচেতন ব্যাক্তি। আমি যে আপনাকে মূলা দেখাচ্ছি তা আপনি বুঝতে পেরেছেন। তাই আপনি আমার কাছ থেকে হিসেব আদায়ের চেষ্টা করতেছেন এবং আমার অসাদুপায়ের প্রতিবাদ জানাচ্ছেন। এও জানতে পারলাম যে আপনি আপনার পরবর্তী কাজ আমাকে না দিয়ে অমুক মিয়াকে দেয়ার চেষ্টা করতেছেন। এতে আমি ক্ষেপে গেলাম, আপনাকে হয়রানি করতে লাগলাম, আপনাকে নাকানি চুবানি খাইয়ে ছাড়লাম বা ছাড়ব বলে ঠিক করলাম।
এই হল আমাদের দেশের অবস্থা। আমি সরকারের ভূমিকা, আর আপনি জনগণ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



