সম্প্রতি বাংলায় জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু সর্বশেষ ৯.১০ সংস্করণের সহায়িকা অবমুক্ত হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) তৈরি সম্পূর্ণ বাংলায় এই সহায়িকায় উবুন্টু ব্যবহারের বিভিন্ন তথ্য রয়েছে। অপারেটিং সিস্টেম লিনাক্সের জনপ্রিয় এ সংস্করণে সাধারণ ব্যবহারকারীদের জন্য উপযোগী বিভিন্ন সুবিধা রয়েছে। এতে ১৯টি বিষয়ের মধ্যে উবুন্টু ইনস্টল, ডেস্কটপ পরিচিতি, কমান্ড লাইন পরিচিতি, সফটওয়্যার ইনস্টল, বাংলা লেখার পদ্ধতি, ছবি সম্পাদনা, ইন্টারনেট কনফিগার, উবুন্টুর ডাউনলোড ম্যানেজার এবং টরেন্ট ক্লায়েন্ট, বিভিন্ন শর্টকাটসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। যার মধ্যে নতুন ব্যবহারকারী থেকে শুরু করে অগ্রগামী ব্যবহারকারীরাও উপকৃত হতে পারবেন। ধারাবাহিকভাবে তৈরি করা সহায়িকার মধ্যে এ সংস্করণে বেশ কিছু সংযোজন, পরিবর্ধন ও পরিমার্জন করা হয়েছে। সহায়িকায় প্রতিটি বিষয় বিস্তারিত চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। উবুন্টুর এ সংস্করণটি http://www.ubuntu.com/getubuntu/download এবং বাংলা সহায়িকাটি ww.bdosn.org/publication.php ঠিকানার ওয়েবসাইট থেকে নামানো (ডাউনলোড) যাবে। এই সহায়িকা সম্পর্কে পরামর্শ, মন্তব্য [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে।
আলোচিত ব্লগ
আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।