somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

⌂ আলোকচিত্র » ২০১৭ সেরা ছবি ■ দেখে নিন পাখির সেরা আলোকচিত্রগুলো

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চমৎকার নান্দনিক ছবি সবার মন কাড়ে। সেই ছবি যদি হয় কোন প্রাকৃতিক বিষয় নিয়ে তাহলে তো কথায় নেই। মহান আল্লাহর অনিন্দ সুন্দর এক সৃষ্টি হলো এই পাখি। নানা রঙের নানা ঢঙের কত বিচিত্র যে পাখি আছে বলে শেষ করা যাবে না। এক জনমে একজন মানুষের পক্ষেও সম্ভবও না এত পাখি দেখা। আজ থাকবে পেশাদার আলোকচিত্রদের নিপুন হাতে তোলা এমন সেরা বাইশটি দৃষ্টিনন্দন পাখির ছবি যা দেখে আপনি অবাক হবেন নিশ্চিত করে বলতে পারি। তাহলে চলুন দেখে আসি…

সোনালি-কাঠঠোকরা
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ সিঙ্গাপুরে এক ট্রাকের আয়নায় নিজেকে দেখার সময় এই সোনালি-কাঠঠোকরাকে ফ্রেমবন্দী করেন কেল্ভিন ডাও।


■ ফিঞ্চ জাতীয় এই ক্ষুদে পাখি
ফিঞ্চ জাতীয় এই ক্ষুদে পাখিদের বাড়ি ফেরার দুর্দান্ত ছবিটি তোলেন ওয়েবার মার্ক। তার মতে ডানার মধ্যে দিয়ে চলে আসা আলোকরশ্মি এই ছবিটিকে দিয়েছে অনন্য আকর্ষণ।


কুটের লড়াই
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ কুটের লড়াই- অ্যান্ড্রূ পার্কিনসন, যুক্তরাজ্য ।
পাখির স্বভাব বিভাগে স্বর্ণপদক প্রাপ্ত ছবিটি তোলা হয়েছিল গোধূলিলগ্নে দুই পাতি-কুটের এলাকার দখল নিয়ে লড়াইয়ের কালে।


সূর্যের আহ্বান
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ সূর্যের আহ্বান- অন্দ্রেই পেলানেক, চেক প্রজাতন্ত্র
তরুণ পাখির আলোকচিত্রগ্রাহক বিভাগে স্বর্ণপদক প্রাপ্ত ছবিতে জুলফি-পানচিলকে হাঙ্গেরির এক বাদাতে দেখা যাচ্ছে আপন আলয়ে।


লক্ষ্মী-প্যাঁচার ঘুরপাক
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ লক্ষ্মী-প্যাঁচার ঘুরপাক – রয় রিমার, যুক্তরাজ্য
শিকারের সন্ধানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মী-প্যাঁচা।


দাড়িওয়ালা সূর্যাস্ত
■ দাড়িওয়ালা সূর্যাস্ত- মারকুস ভারেসভুও, ফিনল্যান্ড
সুচালো দাড়িওয়ালা পাখির সেরা পোর্টফোলিও বিভাগে বিজয়ী ছবিটি তোলা হয়েছিল ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এক মধ্য-শীতের সূর্য ডোবার কালে।


গোধুলী
■ গোধুলী- মারকুস ভারেসভুও, ফিনল্যান্ড
উত্তর-পূর্ব ফিনল্যান্ডে এক গোধূলি লগ্নে তোলা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় প্যাঁচার এই সাদা-কালো ছবিটি।


পর্বত শিখরে আন্দেজের কনডর
■ পর্বত শিখরে আন্দেজের কনডর – বেন হল, যুক্তরাজ্য
আপন পরিবেশে পাখি বিভাগে স্বর্ণপদক প্রাপ্ত ছবিতে চিলির তোরেস দেল পাইনে ন্যাশনাল পার্কার সুউচ্চ শিখরের কাছে এই বিরল বিপন্ন পাখিটি থার্মাল বাতাসে ভর করে শিকার খুঁজছে।


ডানার গঠন
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ ডানার গঠন – ট্ম হাইন্স, যুক্তরাজ্য
ডিটেইল বিভাগে স্বর্ণপদক প্রাপ্ত ছবিটিতে দেখানো হয়েছে বড়-পানকৌড়ির ডানার গড়ন। ছবি তোলা হয়েছে লন্ডনের হাইড পার্কে।


আয়না
■ আয়না – জর্জিনা স্টাইলার, অস্ট্রেলিয়া
এক প্রশান্ত-কালোহাঁসের পার্থের ছোট এক হ্রদে ডোবাডুবি করার সময় এই অসাধারণ বর্ণীল চকচকে পালকগুলোর ছবি প্রতিবিম্ব সহ ধারণ করতে সক্ষম হন জর্জিনা।


দিনের শিকার
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ দিনের শিকার – ভিন্স বার্টন, যুক্তরাজ্য
আমাদের পরিচিত পাতি-মাছরাঙা ইংল্যান্ডের সাফোকে মাছ ধরে উড়ে এক ডালে বসে মাছটিকে শূন্যে ফের ছুড়ে দিয়ে গলাধকরণের ঠিক আগের মুহূর্ত।


ক্ল্যামোফ্লেজ
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ ক্ল্যামোফ্লেজ-ড্যানিয়েল স্টেনবার্গ, সুইডেন
সুইডেনের রাজধানী স্টকহোমে এক জলাতে প্রায় মিশে আছে নীলমাথা-হাঁস।


পাতি-মার্গেঞ্জার ও ছানা
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ পাতি-মার্গেঞ্জার ও ছানা, জোনাথন গাউন্ট, যুক্তরাজ্য
এক স্ত্রী পাতি-মার্গেঞ্জার তার সদ্য ফোটা ছানাদের নিয়ে উজানের দিকে চলছে।


নিত্যদিনের ঝুড়ি
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ নিত্যদিনের ঝুড়ি- আইওনেল ওনোফ্রাস, রোমানিয়া
দানিয়ুব নদীর বদ্বীপ অঞ্চলে শিকাররত এক বড়-ধলাগগনবেড়


যুদ্ধ
■ যুদ্ধ - হোসে গার্সিয়া, আমেরিকা
ফ্লোরিডার এক জলাভূমিতে বড়-ধলাবকের সাথে সবুজ সাপটির যুদ্ধ চলেছিল প্রায় ২০ মিনিট, শেষমেশ বকটি সাপকে ছেড়ে দিতে বাধ্য হয়!


ধুপনি-বক
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ ধুপনি-বক, আহমেদ আলেসসা, কুয়েত
হাঙ্গেরিতে তোলা ধুপনি বকের ছবি।


দুরন্ত গতি
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ দুরন্ত গতি – ফয়সাল আলনোমাস, কুয়েত
এক বড়-টিকিপানচিলের ছানা দুরন্ত গতিতে ছুটে যাচ্ছে তার খাবারের দিকে।


সব পাখিদের ভড়কে দিয়ে
■ R KAPUS
গ্যাবোর ক্যাপুস এসেক্সে পাখি রিং করতে গিয়েছিলেন, সেখানে মিস্ট-নেট ছোড়ার মুহূর্তের ছবি তোলার চেষ্টা করার সময় এই শেয়ালটি ক্যামেরার সামনে এসে উপস্থিত সব পাখিদের ভড়কে দিয়ে এই ছবিটি তুলতে সাহায্য করে।


চিলটি মাটি স্পর্শই করে নাই!
■ নতুন ভঙ্গিতে লাল-চিলের ছবি তোলা অত্যন্ত কঠিন, তাই জেমি হল সেই চিলের আশায় একটা মৃত কেঁচোর পাশে ক্যামেরা সেট করে ১৩০ ফুট দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে এই ছবিটি তোলেন যেখানে চিলটি মাটি স্পর্শই করে নাই!


সারসের ঝাঁকের ছবি
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ পশ্চিম পোল্যান্ডের অদ্রা উপত্যকায় পিওতর চাহরার তোলা সারসের ঝাঁকের ছবি জলরাজ্যে।


■ নরওয়ের ট্রোনডেলাগ বন্দরে পাল হেরমান্সেন পানির মধ্যে দিয়ে এগিয়ে চলা আইডার হাঁসের এই অনন্য সাধারণ ছবিটি তুলতে সক্ষম হন। আইডার হাঁসের এই অনন্য সাধারণ ছবি


লক্ষ্মী-প্যাঁচার শিকার
(এই পাখিটি বাংলাদেশে দেখা যায়)
■ লক্ষ্মী-প্যাঁচার শিকার – জেমি হল, ইংল্যান্ড
বাগানের পাখি বিভাগে স্বর্ণপদক প্রাপ্ত ছবিতে দেখা হচ্ছে ছুঁচো আর ইঁদুরের সন্ধানে লক্ষ্মী-প্যাঁচাকে।


তথ্যসূত্র: গার্ডিয়ান
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২০ সকাল ১০:৫২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×