আজকে রাজপুত্রের বিবাহ দেখিয়া জোশ পাইয়া বলগাইতে বসছি।
কি লিখিবাম কি লিখিবাম বুঝিতে না পারিয়াম
অবশেষে মনস্থির করিলাম আপনাদিগের উপকার করিবাম।
প্রথমে ভাল কিছু দিয়েই শুরু করি।
পোস্টার দেখেই বোঝা যায় ইহা কোরিয়ান মুভি।অসাধারণ মুভি, ভাল লাগবেই।আর মুভির শেষের গানটাও অসাধারণ,একবার শুনলে দ্বিতীয় বার শোনার ইচ্ছা জাগবে মনে।
একটার সাথে আরেকটা ফ্রি। ভালটা সম্পর্কে বললাম এখন বাকওয়াসটা বলি।
জনি ডেপ এর "এড উড' মুভিটা দেইখা আমার মত যাদের এড উডের প্রতি মায়া লাগসে তারা এই মুভি দেখতে পারেন(নিজ দায়িত্বে দেখবেন)। দেখার পর আর মায়া লাগবে না,এমন বাকওয়াস মুভি আমি জিন্দেগিতে দেখি নাই। এর থেইকা আমগো মাহমুদ কলি সাহেবের ফিলিম ও ভাল।
যেই রাজপুত্তুরের বিবাহের কথা দিয়া শুরু করসিলাম তার একখান ফুটু দিয়া আমার পুস্ট খতম করি
থুক্কু মিসটেক হইয়া গেসে।
বেকহামের চেহারা রাজপুত্তুরের মত হইলে আর উইলিয়ামের চেহারা রাজপুত্তুরের মত না হইলে আমার কি দোষ ?
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


