somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্রূণ....

২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটা গর্ভিণী হয়েছে তখন বেশি দিন হয়নি। যে সময়ের কথা বলছি, তখনও মেয়েটাকে কেউ পোয়াতী বলে ডাকা শুরু করেনি। মেয়েটার মুখে লাজুক মা-মা তখনও ফুটে ওঠেনি।মেয়েটা রাত করে বাইরে যেতে পারত, চুল খুলে হাঁটতে পারত ভর-সন্ধ্যায়। রাত্রিবেলা ঘর থেকে বের হবার সময় মেয়েটার নানী মেয়েটার হাতে ধরিয়ে দিত না ম্যাচ বা ম্যাচের কাঠি...... আমি সেই সময়ের কথা বলছি....

মাত্র কদিন হল মেয়েটা জানতে পেরেছে তার ভেতর বেড়ে উঠছে একটা ছোট্ট মাংসপিন্ড, পৃথিবীর আলোর মুখ দেখার অপেক্ষায় থাকা একটি ছোট্ট মানুষ.... একটি ছোট্ট ভ্রূণ....

মেয়েটার আম খেতে ইচ্ছে হল একদিন। আমের মৌসুম শেষ, তাই বলে তো মা আর মেয়ের আব্দার ফেলতে পারেন না!! তাই ডিপ ফ্রিজ থেকে বেরিয়ে এল জমানো আম। পানিতে ডুবিয়ে নরম করা আমের খানিকটা মা জুস বানিয়ে দিলেন। আর আঁটিটা খেতে দিলেন মেয়েকে; তাঁর গর্ভজাত কন্যাকে, তাঁর গর্ভিণী মেয়েকে.....

মেয়েটার ভাই হঠাৎ মেয়েটাকে বলল, "কী খেয়েছ? দাঁতে কালো এটা কী?"
"কই, আমি তো শুধুই আম খেয়েছি"
"যাহ্‌!! আম কখনো কালো হয় বুঝি???"
হঠাৎ বোন কিছু একটা বুঝতে পারে যেন। কে যেন তাকে ধাক্কা মারে ভেতর থেকে; সে বলে ওঠে, "" নিশ্চয়ই! নিশ্চয়ই আমটার জার্মিনেশন (অঙ্কুরোদগম) হয়েছিল!!! তাই তার আঁশ হয়েছিল কালো!! আমটার ভেতরে গড়ে উঠেছিল একটা ভ্রূণ....."" পাগলের মত চেঁচিয়ে ওঠে মেয়েটা.....
ছোট বোনের হাত ধরে বলে "কী হবে বল তো, বল তো তুই??? কী হবে??" ছোট বোনের জিজ্ঞাসু দৃষ্টিকে ছাপিয়ে সে বলে, " আমি প্রকৃতির একটা ভ্রূণ নষ্ট করলাম... প্রকৃতি যদি আমার ওপর প্রতিশোধ নেয়?? আমার ভ্রূণটাকে......." আর বলতে পারে না মেয়েটা.... নির্বাক বোনের কাঁধে মাথা রেখে আকুল হয়ে কাঁদতে থাকে....... কাঁদতেই থাকে.....






পরম করুণাময়, মেয়েটার পরিবার ও তার অনাগত সন্তানের প্রতি সহায় হোন। :|
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন ভালো না

লিখেছেন সামিয়া, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৭



চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।

সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

×