আমার দরকার গতি। তীব্র বেগে গাড়ি চালাতে আমার ভালো লাগে। লাল রংর গাড়ি আমার পছন্দ। হুড খোলা গাড়ী। পাশে থাকবে জীবন সন্গী যার চুল উড়বে হাওয়ায়। এ স্বপ্ন দেখছি সেই সতেরো বছর বয়স থেকে। গাড়ী দোকানের সামনে নতুন ভলবো, অডি, মার্সিডিস আর বি এম ডাব্লু দেখে সে স্বপ্ন লালন করেছি পুরা ছাত্র জীবন।
ছাত্র জীবনে যে স্বপ্ন দেখিছিলাম সে স্বপ্ন জীবনে অর্থনৈতিক সাফল্য আসলে পুরন করব বলে ভেবেছিলাম। চাকরি হলো, বউ হলো। স্বপ্নের অনেক কাছা কাছি চলে গেছিলাম, প্রায় বাস্তবে নামিয়ে এনেছিলাম লাল রংর হুড খোলা গাড়িতে মন্টানার স্পীড লিমিট লেস হাইওয়েতে গাড়ি চালানোর স্বপ্ন। আর্থিক সন্গতি হয়েছিল। কিন্তু স্বপ্ন আর পুরন হলোনা। গাড়ির বদলে জীবনে আসলো একটি নতুন জীবন। ছোট ছোট হাত আর পা, আধো গলায় বলে উঠে "বাবা"। সে এক মধুর ডাক, আন্দোলিত হয়ে উঠে বুক। জীবনের সুখের খোজে তৃষ্না বেড়ে যায়।
সেই ছোট্ট মেয়েটি আমার জন্য চা বানায়, তার সাথে আমি খেলি রান্নাবাটি। কার্টুন দেখি, দুজনে মিলি বানাই ফুলের বাগান। রাতে ঘুমাবার আগে পড়ি "দ্যা লিটল মারমেড" । ছোট্ট মেয়েটি স্বপ্ন দেখে তার রাজপুত্র আসবে। আমার নতুন হুড খোলা গাড়ীর স্বপ্ন বড় তুচ্ছ, তার নতুন জীবনের আশার কাছে। আমার মেয়ের স্বপ্ন হয়ে যায় আমার স্বপ্ন।
যখন তাকে সকালে স্কুলে নামাতে যাই আমার মিনি ভ্যানে, পাশের লেনে একটি নতুন হুড খোলা স্পোরটস কার দেখে আমার স্বপ্ন পুরন হলোনা দেখে দীর্ঘশ্বাস ফালাই, পরোক্ষনে যখন শুনি আমার মেয়ের বাবা ডাক আর সে যখন বলে আজ রাতে আমরা কি খেলবো তখন সেই লাল গাড়ীর চেয়ে এ লাল টুকটুকে মেয়েটিকে বড় ভালো লাগে। তার চুলির ঝুটি নেড়ে সে যখন বলে বাবা আমি তোমায় ভালবাসি, তকন মনে হয় এই তো জীবন কি ছোট, কত কি পাবার আচে আর আমি কিনা চেয়েছিলাম লাল গাড়ি।
আমার মেয়ে আমায় ভালোবাসে, হাজার হাজার লাল গাড়ি, চাদনি রাতের হাসি তার কাছে কিছুই নয়। তার হাসি আমাকে স্বপ্ন থেকে জাগিয়ে নিয়ে আসে জীবনে যাতে আচে হাসি কান্না আর সুখ অসুখ। বড় ভালো লাগে সে মেয়েটির মায়াবী হাসি।
লাল গাড়ি আর লাল বালিকার গল্প
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৬১টি মন্তব্য ০টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।