somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাক্তন হবেনা

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাক্তন হবেনা

------------------------------------------
হে প্রিয়, তুমি কখনো প্রাক্তন হবেনা অামার হৃদয়ে
রং বেরং এর বাহারী কাগজে মুড়িয়ে রাখবো যতনে
তোমার লাজুক চাহুনিতে নিজেকে হারাই পলে পলে
খুনসুটি অার ছোট্ট অাবদারে হেরে যাই বারংবার ।

কখনো মন খারাপ করোনা প্রিয়, কষ্ট পেওনা অজান্তে!

তোমার গোমড়া মুখ যেন অাকাশ ভরা মেঘের ঘনঘটা
অার অভিমানে অবলীলায় ঝড়ে অজস্র সেফালিকা
তোমার নিঃশব্দ কান্নায় নেতিয়ে পরে প্রিয় মাধবীলতা
অার লজ্জায় মুখ টিপে হাসে রাতের হাসনাহেনা।

হে প্রিয়, তুমি অামার ভালোবাসার শুদ্ধতম অনুভুতি!

হ্যাঁ! অামি কিম্ভুতকিমাকার কিংকর্তব্যবিমূঢ় প্রেমিক
তোমার বুকে জমাটবাধা ভালোবাসায় রাজবন্দী অামি
বন্দিই রেখো কোটি বছর, প্যারোলেও চাইনা মুক্তি
প্রতিটা মুহুর্তে মুহ্যমান থাকি তোমার শীতল সৌন্দর্য্যে।

কোন এক বৃষ্টিস্নাত বিকেলে রচনা করবো বর্ষামঙ্গল,
অার তোমার অাবদার?
তোমার অাবদারকে কুড়িয়ে নয় অামি ছিনিয়ে অানবো
উষ্ণ মমতার কোল জুড়ে পরম অাদরে থাকবে পূর্নতা
এভাবেই কালের স্রোতে ভাসবো ক্ষনকাল।

এরপর সায়াহ্নক্ষণ,
চুলে পাক ধরবে, বয়সের ভারে ঝুলে যাবে চামড়া
কালো ফ্রেমে বন্দী মোটা কাচের অস্বচ্ছ চশমা,
সোজা হয়ে দাড়ানোর অবলম্বন শক্ত লাঠি।
অাকাশটাও যেন খুব কাছে এসেই ধরা দিতে চাইবে
সেদিনও তুমি প্রাক্তন হবেনা অামার প্রিয়তমা।
তুমি যে চিরসবুজে ঘেরা অামার ভালোবাসার প্রান্তর!!!

সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

×