কমল তুলিতে.....!!!
আমার আমিতো মরিবো তোমাতে,
বিষাদ ছাড়িয়া হর্ষ আনিতে,
অস্ত রবিতে কমল তুলিতে,
কণ্টকময় বৃক্ষ-লতাতে,
পারিব আমি রক্ত মাখিতে,
দেখিতে তোমায় উজ্জ্বল হাসিতে ।
আমার আমিতো মরিবো তোমাতে,
তোমায় নিয়ে স্বপ্ন দেখিতে,
দুর অজানার কোনো এক দেশেতে,
পারিব আমি পাড়ি জমাতে ।
আমার আমিতো মরিবো তোমাতে,
দুঃখ গ্রহনেও সুখ আনিতে,
সোনার তনুতো লুটাবে ধুলাতে,
পারিবে কি তখনও তোমাকে ভুলাতে ???
মোঃ এস আই আকাশ
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


