somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাঃ কপালে টিপ

২২ শে জুন, ২০২০ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিশেষ দ্রষ্টব্যঃ এই কবিতা আমি এবং শ্রদ্ধেয় ব্লগার কাজী ফাতেমা আপু দুইজন মিলেই লিখেছি। পূর্ণাঙ্গ এই কবিতার কৃতিত্ব সর্ম্পূণ ফাতেমা আপুর! আমি আপুর কবিতার কিছুটা ঘষামাজা করেছি মিল রাখার জন্য।

কবিতাঃ কপালে টিপ

আমি টিপ পরলেই হয়ে যায় বাঁকা,
যত চেষ্টাই করি না কেন হয় না সোজা,
সোজা করে দেয়ার অজুহাতে কপাল ছুঁয়ে দেয়া,
কিংবা অসময়ে অপলকে তাকিয়ে তাকিয়ে দেখা,
কাঠফাটা রৌদ্রেও টেনে আনে ঝরঝরে ব্যাকুল বৃষ্টি।

তুমি কী হবে আমার হৃদয়ের আয়না,
রোজ রোজ সাজবে বলে ধরবে বায়না,
বাঁকা ভ্রুতে কী খুঁজো? কাজলের রেখায় কী বুঝো?
সম্মোহনী চোখ তোমার, চোখে চোখ রাখো গেঁথে,
স্বপ্নপুরীর রাজকন্যা সেজে নিমেষেই যাই হারিয়ে!

খুব ইচ্ছে হয় ম্যালেরিয়ায় কিংবা টাইফয়েড ডেকে আনি,
খুব জ্বর নিয়ে পরে থাকবো তোমার বিছানায়,
চোখের সামনে ছটফট করবো,
কতক্ষণ আর সহ্য করবে তুমি?
কপালে রাখবে হাত, বারবার, জ্বর দেখার অজুহাতে,
কিংবা অচেতন আমি পরে থাকবো বিছানায়,
মাথায় ঢালবে পানি বালতির পর বালতি।

তুমি কী জানো না-
তুমি হাসলেই আমি যেন জলতরঙ্গের শব্দ শুনতে পাই,
তুমি হাসলেই আমি যেন দিগন্ত জোড়া নীল আকাশে উড়ে বেড়াই,
তুমি অবহেলা করলে বুকের ভিতরে ধু ধু মরুদ্যান হয়ে যাই,
তুমি মুখ ফিরিয়ে নিলে আমি ভাঙ্গা কাঁচের মতো শত টুকরো যাই,
তুমি রাগ করলেই আষাঢ়ী বৃষ্টিতে অশ্রুর বন্যা বইয়ে দেই।

তুমি কী জানো না-
তুমি পাশে থাকলেই আমি হয়ে যাই সুখে আনমনা,
তুমি ছুঁয়ে থাকলেই মন হয় সুখে বিহ্বল খঞ্জনা,
তুমি মৃদু হাসলেই খুঁজে পাই আমার বেঁচে থাকার প্রেরণা,
তুমি হাত ছুঁলেই আমি হারিয়ে যাই, অদৃশ্য হই অন্য কোথাও!

তুমি কী জানো না-
তুমি মুখ ফিরিয়ে নিলেই আমি বিষণ্ণতার সমুদ্দুরে খাই হাবুডুবু,
তুমি কথা না বললেই আমি ক্লান্ত ভ্রান্ত, কষ্টের ঘামে ভেজা প্রহর
শোকে ভিজে হয়ে যাই জবুথবু,
তুমি হেলায় রাখলে আমায় খুঁজে পাই সম্মুখে আগানোর দিশা,
তুমি চুপ থাকলেই না বলা হাজার গল্প বলার মনে লাগে তৃষা,
তুমি ভালো না আমায় বাসলে আমি ভেঙ্গে হই খান খান,
তোমার বাঁকা ঠোঁটে কথায় হৃদয়বাড়ি এলোমেলো,
তুমি রেগে গেলেই কানে বাজে মুহুর্মুহু বিষাদের গান।

আকাশ পাতাল সবকিছুই তো পারো করতে-
তবে শুধু পারো না কেন বলতে ভালোবাসি?

@ জোছনাময়ীঃ মহিউদ্দিন মোহাম্মাদ যুনাইদ, ২০২১

প্রেক্ষাপটঃ
আনকোড়া একটা উপন্যাসে, সদ্য প্রেমে পড়া নবীনা লেখিকা তার প্রেমিক’কে পটানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু প্রেমিক মহাশয় পাত্তাই দিচ্ছে না। অগত্যা মনের যত ক্ষোভ কবিতার ছন্দ / অছন্দের ঘুর্ণাবর্তেই লেখা হচ্ছে। নব্য কবির অভিমান এখনও কমেনি। বরং দিন দিন বেড়েই চলছে!

এই উপন্যাসের বেশ কিছু লেখা ধাপে ধাপে এখানে দেয়া হবে গ্রুপের সম্মানিত পাঠকদের মূল্যায়নের জন্য। ভালো না লাগলে অবশ্যই জানিয়ে দেবার অনুরোধ রেখে গেলাম। কাটা/ঘষা/মাজা সব কিছুই চলবে পাঠকের অনুরোধে!


সবাইকে ধন্যবাদ ও শুভকামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জুন ২০২০


সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩০
২৫টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×