somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোর করে বিজয়কে চাপিয়ে দেওয়ার অন্যায় কাজের প্রতিবাদ করুন

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া কখনোই ঠিক নয়। জোর করে কোন কিছু চাপিয়ে দিলে সেটা মনের ভেতর থেকে গ্রহণ করা হয় না। ‌যে জিনিসটার প্রতি আগে কোন অনুভূতি থাকে না, জোর করে চাপিয়ে দিলে ধীরে ধীরে সেটার প্রতি সুতীব্র ঘৃণা এসে জন্মায়। ‌কে কোনটা ব্যবহার করবে এবং কোনটা ব্যবহার করলে স্বাচ্ছন্দ বোধ করবে এটা একান্তই ব্যবহারকারীর ওপর নির্ভর করে। ‌
.
যারা বাংলা ভাষায় লেখালেখি করে তাদের কাছে বহুদিন ধরেই অভ্র ও বিজয় দুইটা অপশনই প্রচলিত আছে। ‌ কিন্তু সহজলভ্যতা, ব্যবহারে সহজ ও ইন্টারফেস সহজ হওয়ার কারণে অনেক বেশি সংখ্যক ইউজার অভ্র ব্যবহার করেন। এটা প্রমাণিত সত্য। এই যে এই লেখাটা লিখছি, সেটাও অভ্রতে লিখছি। ‌আমি খুব ভালো করেই জানি আমার এই পোস্টে যারা মন্তব্য করবেন তাদের বেশিরভাগ ইউজাররাই অভ্র ব্যবহার করবেন। ‌এটা বিজয়ের প্রতি বিদ্বেষ থেকে নয় বরং অভ্র ব্যবহারে সহজ সরল ইন্টারফেস থাকার কারণে ব্যবহার করছি। ‌
.
আমি লেখালেখির জন্য কোন কিবোর্ড ব্যবহার করবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। ‌ আমার নিজের উপার্জিত টাকায় কেনা মোবাইলে আমি কোন অ্যাপস ব্যবহার করব এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত স্বাধীনতা। ‌
.
যেহেতু মোবাইলটা আমার নিজের টাকায় কেনা, এখানে কোন এপ্স আমি ব্যবহার করব সেটা পূর্ণ স্বাধীনতা আমার থাকা উচিত। ‌অনিচ্ছা সত্বেও জোর করে যদি কোন অ্যাপস আমার মোবাইলে চাপিয়ে দেওয়ার অন্যায় চেষ্টা করা হয়, তাহলে সেই অ্যাপসের প্রতি শুধুমাত্র আমার প্রচন্ড ঘৃণা ছাড়া আর কিছুই জমবে না। ‌
.
একটা এপস মোবাইলে থাকলে যে সেটা ব্যবহার করতে হবে এটাও ঠিক নয়। ‌ প্রতিটা মোবাইলে এমন অনেক ডিফল্ট ইনস্টলড অ্যাপ্স পড়ে থাকে যেটা কেউ ইউজ করে না।
কোন নির্বোধ যদি মনে করে কারো মোবাইলে জোর করে কোন অ্যাপস ইন্সটল করে দিলেই সেটা ব্যবহার করতে বাধ্য হবে, তাহলে তার মতো উজবুক একমাত্র চিড়িয়াখানায় পাওয়া যাবে।
.
দিন দিন বিজ্ঞান উন্নত হচ্ছে, প্রযুক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর কিছু কিছু নির্বোধ আহাম্মকির চরম সীমায় যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
.
এই তীব্র অন্যায়ের প্রতি অভ্র ব্যবহারকারীদের প্রতিবাদ আরো সরব হওয়া প্রয়োজন। ‌ জাতীয় পর্যায়ে মেহেদী ভাইকে উপযুক্ত সম্মান তো দেওয়াই হয়নি বরং এই জঘন্য কাজের মাধ্যমে বাংলা ভাষার প্রতি অভ্র অবদানকে আরো খাটো করার জন্য নোংরা প্রচেষ্টা করা হচ্ছে।


সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জানুয়ারী ২০২৩



সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৬
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×