
বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানের কারণে, ভারত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। একদিকে ভারত আঞ্চলিক পরাশক্তি, আপরদিকে এশিয়ার আমেরিকার বিশ্বস্ত বন্ধু।
আওয়ামী সরকারকে একপ্রকার বুকে আগলে রেখেছে ভারত। তাই ভারতের নির্বাচন ও সরকার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তার প্রমাণ আমাদের বিভিন্ন মিডিয়া ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন সময় দিয়েছেন। তারই একটা উদাহরণ হলো প্রথমআলো পত্রিকা। যারা তার প্রথম পাতা পূর্ণাঙ্গ কভার করেছে ভারতের নির্বাচন দিয়ে। মনে হচ্ছে এটা হয়তো বাংলাদেশের জাতীয় নির্বাচন
ভারত ও ভারতের রাজনীতি বাংলাদেশের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা বিভিন্ন সরকারী কর্তার কথায় উঠে আসেঃ
বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতোঃ বাণীতে আলগা...
বাংলাদেশ ভারত সম্পর্ক বড় ভাই ছোট ভাইয়ের মতোঃ বাণীতে মগু...
আমি ভারতকে বলে এসেছি, যেভাবেই হোক সরকারকে টিকিয়ে রাখতে হবে। এরজন্য যা প্রয়োজন তাই করেন
এভাবে আরও বাণী ডেলিভারি করা যাবেনে।
যাক মূল কথায় আসি, বাংলাদেশের রাজনীতিতে ভারত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বড় ভাইয়ের শুভ দৃষ্টি যার উপর পড়বে সে লালে লাল হয়ে যাবে। তাইতো বড় ভাইকে নিয়ে সবাই টেনশানে।
তবে, যেই ক্ষমতাই আসুক ভারতের পররাষ্ট্রনীতিতে কোন পরিবর্তন আসবে না। তাই যার খুশি হওয়ার কথা সে খুশি হোক। নোটেশান

সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৪ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



