
কি করতে কি হলো, ছাতু মেখিয়ে গু পেলো-
আঞ্চলিক প্রবাদ।
কোটা আন্দোলন নিয়ে অনেকে অনেকে ধারণা করেছে বা করছে। এসম্পর্কে যতো জানছি ততোই অবাক হচ্ছি।
ছোট ভাইয়ের ক্যাম্পাসের তার এক ছোট বোন -
ছোট ভাইকে বলছে ভাইয়া আমাদের ক্যাম্পাসের ব্যানারে আমরা কেনো আন্দোলন করছি না? কেও যদি আন্দোলন না করে আমি একা হলেও গুলির সামনে বুক পেতে দিবো। বিশ্বকে জানিয়ে দিবো আমার প্রতিবাদ।
সরকার ভেবেছিলো রাজাকার ট্যাগদিলে আন্দোলন থেমে যাবো। হলো উল্টো।
সর্বস্তরের সাধারণ জনগণ এবার একসাথে নেমে পড়েছে। জানিনা এপথের শেষ কোথায়।
অনেকে বলছেন এখানে অনেক রাজনৈতিক দল অনুপ্রবেশ করেছে। যতোদিন যাচ্ছে ততোই এটা ভুল মনে হচ্ছে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




