

আমাদের আশেপাশে এমন অনেক কিছুই আছে যা সাধারণভাবে দেখলে খুবই স্বাভাবিক মনে হতে পারে। তবে বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে এর মধ্যেই পাওয়া যাবে কিছু মজার তথ্য। সেই তথ্যগুলো একই সঙ্গে মজার ও শেখার বিষয়ও বটে.....।এমনই কিছু তথ্য দেওয়া
হলো:-____________________
১! খরগোশ ও টিয়াপাখি দুটোই খুব সুন্দর প্রাণী। অনেকেই এগুলো বাসায় পোষে। তবে জানেন কি, এই দুটি প্রাণী মাথা না ঘুরিয়েও পিছনে কী ঘটছে দেখতে পায়। সো এদেরকে পিছন থেকে চমকে দেয়ার যত চেষ্টাই করুন না কেন সফল হতে পারবেন না।
২! প্রায় প্রতিদিনই তো বাসায় ঘর ঝাড়ু দেওয়া হয়। খেয়াল করে দেখো এর মধ্যে ধুলার মতো ময়লা থাকে। আর এই ময়লার মধ্যে তোমার শরীরের ত্বকের কোষও আছে। মজার বিষয় হলো, আমাদের বাড়িঘরের ধুলোর মতো গুঁড়ো ময়লার অধিকাংশই আমাদের শরীর থেকে ঝরে যাওয়া মৃত ত্বক কোষ!!!
৩! আদিকালের সেই ডাইনোসরগোষ্ঠীর নাম আমরা সবাই ই শুনেছি।কিন্তু শুনে অবাক হবেন যে,প্রায় নয় মিটার লম্বা দাবনাকৃতির এই ডাইনোসর প্রজাতির মস্তিষ্ক ছিল কাঠবাদামের সমান!!!
৪! খাটো বলে মন খারাপ। লম্বা হওয়ার একটা বুদ্ধি বলে দিতে পারি। মহাকাশচারী হও, এতে একটু হলেও লম্বা হতে পারবে। বিস্ময়কর মনে হলেও সত্যি, মহাকাশে কিছুদিন টানা থাকলে উচ্চতা কিছুটা বাড়ে। মহাকাশে অভিকর্ষণ বল না থাকায় মানুষের শরীরের ওপর নিচের দিকে টান থাকে না। এ কারণে মানুষের উচ্চতা বাড়ে।
৫! চিড়িয়াখানায় জলহস্তী দেখেছেন নিশ্চয়। বিশালদেহী প্রাণীটির পা বেশ ছোট হলেও এটি মানুষের চেয়ে দ্রুতগতিতে দৌড়াতে পারে। আর দেখতে নিরীহ হলেও জলিহস্তী কিন্তু হিংস্রতম প্রাণীর একটি।
৬! কাঁটাঘড়ি দেখেছো। তিনটি কাঁটায় দেখায় সেকেন্ড, মিনিট আর ঘণ্টা। এই ঘড়িতে ব্যাটারি না থাকলে বা নষ্ট হয়ে গেলেও কিন্তু দিন-রাত মিলে ২৪ ঘণ্টায় অন্তত দুবার সঠিক সময় দেখায়।
৭! মানুষ কখনোই চোখ খোলা রেখে হাঁচি দিতে পারে না। হাঁচি এলে মানুষের চোখ আপনাআপনিই বন্ধ হয়ে যায়।
৮! কিছু কিছু সময় মানুষ শার্টের বোতাম দেখেও ভয় পায়।কি অবাক হচ্ছেন!!হ্যাঁ,কুমপুনোফোবিয়া নামক একটি রোগ আছে।যা হলে রোগী শুধু শার্টের না,যেকোনো ধরনের বোতাম দেখলে ভয় পায়..!!
৯! ইংরেজি বলায় অনেকেই বেশ সাবলীল। এই ইংরেজি বাক্যটি দ্রুত বলার চেষ্টা করে দেখো তো— Sixth sick sheik’s sixth sheep’s sick.
১০!মাঝে মাঝে টিভিতে কোনো চ্যানেল না থাকলে ঝিরঝির ছবি দেখায়।কিন্তু কেন, কখনো কি ভেবেছেন??আসলে ১৪ বিলিয়ন বছর আগে মহাবিস্ফোরণ থেকে সৃষ্ট ফোটনের তেজস্ক্রিয়তা থেকে এরকম হয়...!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

