somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়েরীর পাতা থেকে কি?

০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১

কেউ কিছুই পারে না।
মনের মধ্যে এতকিছু একসাথে ঘুরপাক খেলে কোন কিছু কি ঠিক মত করা যায়? মনে তো হয় না।
যখন এত কিছু এসে মনের মধ্যে ভীড় জমায়, তখন তাদেরকে সময় দিলে তারা অল্পতেই দুরে সরে যায়। যদি তা না করা হয় তাহলে আরো বেশী করে মনের মধ্যে চেপে বসে।

এভাবে চলতে থাকলে একসময় তা পুঞ্জীভূত শিলামাটির আস্তর তৈরি করে মনে। তখন স্বাভাবিকভাবে মাথা কাজ করতে পারে বলে তো মনে হয় না।
আচ্ছা, একটা মানুষের মত হুবহু আরেকটা মানুষ কি কখনো হতে পারে না? কেন এমনটা হয়না। যে মানুষটা আমাকে হুবহু চিনবে আমাকে আমার মত করে বুঝতে পারবে, আমি কেন একটা কিছু করি, কিসের প্রেক্ষিতে করি তা উপলব্ধি করতে পারবে! হয় না কেন এমনটা।
যদি এমন কাউকে পেতাম আমি তার দাস হয়ে থাকতাম। আমার মন তো তাই বলে আমাকে।
এভাবেই একটা মানুষের সন্ধানে ব্যস্ত আমি, আর কেউ না হোক, আমি তো আমিই, সেখানে অন্য কেউ কিভাবে আসে?
যদি আসত.................................।।।।

২

মন কিসের সন্ধান করে আমি জানি না। কারণ কখনো তাকে জিজ্ঞাসা করা হয় নি। একজন মানুষ মনে হয় না তার চিন্তাধারাকে পরিবর্তন করতে পারে।
হ্যা, সে নিজেকে তখনই পরিবর্তন করতে পারবে যখন তার পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তিত হয়ে যাবে। একেক পরিবেশে আমি একেক রকম আচরণ করি। করতে পারি। এটা কেন আমি পারি আমি বলতে পারি না।।
“না” শব্দটা আমার লেখার মধ্যে অনেকবার চলে আসছে। এটা কি তাই প্রমাণ করে যে আমি বিপরীত চিন্তাধারাতে কাজ করি। কি জানি!
চেষ্টা করি, নিজের আচরণকে পরিবর্তন করতে, কতদূর পারছি?
যতই দিন যাচ্ছে, সবকিছুকে যেভাবে আমি চিন্তা করতে পারছি, যেভাবে দেখছি, আগে তো সেভাবে বুঝতে বা চিন্তা করতে পারতাম না। যদিও ঘটনাগুলো আগেও একই রকম ছিলো। এটা অবশ্যই আমার বুদ্ধির পরিপক্বতা। তা জানি। এবং এটাও জানি মানুষ মৃত্যুর আগে পর্যন্ত অভিজ্ঞতা অর্জন করতে থাকে।
আমার লেখাটাকে আমি আরো সুন্দর করতে পারতাম। পারছি না একমাত্র আমার অপরিপক্বতার কারণে।
সবকিছু কে মাঝে মাঝে এত স্বাভাবিক কেন মনে হয়?মনে হয়, মনে হতে থাকে যে, সবাই যা করছে, আমিও তাই করেই কি জীবনটাকে পার করে দিবো? আমার বিশাল কর্মক্ষেত্র, আমার মস্তিষ্কটাকে নিয়ে কি কিছুটা হলেও চিন্তা করতে পারি না? কেন এত সাধারণ পথে জীবনটা শেষ হয়ে যাবে? কেন?
অন্য কোন উপায় কি বের করতে পারি না?
উত্তর খুজে বেড়াচ্ছি। আশা করি একসময় তা পেয়ে যাব।
৩

মনে করি, আমি একটা জিনিস আশা করছি। এটা কে করছে?



হলুদ, সবুজ, লাল, সবুজ, হলুদ।
সবুজ, নীল, বেগুনী, লাল, সবুজ।




অসমাপ্ত
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×