হিন্দু প্রভাবে বাউল গানে রাধা-কৃষ্ণ, শিব শিবানি, মায়া ব্রহ্ম, বিষ্ণু লক্ষ্মী প্রভৃতি পুরুষ প্রকৃতির প্রতীকরুপে ব্যবহৃত হয়েছে, মুসলিম প্রভাবে তেমনি মোকাম, মঞ্জিল, লতিফা, সিরাজুমমুনিরা, আল্লাহ, কাদের, গনি, রাসূল, আনল হক প্রভৃতি প্রতীকরুপে ব্যবহৃত হয়েছে। আবার বৌদ্ধ নাথ এবং নিরঞ্জনও পরিত্যক্ত হয়নি। এর সাথে যুক্ত হয়েছে পৌরানিক উপমা ও কুরআন হাদিসের বাণীর নানা ইঙ্গিত (যেমন বর্জখ)। অবশ্য বাউল রচনায় এসব শব্দ ও পরিভাষা তাদের মতানুগ অর্থান্তর তথা নতুন ব্যঞ্জনা লাভ করেছে। বৈষ্ণব ও সুফী সাধনার সাথে বাউল মতের মৌলিক পার্থক্য বর্তমান থাকে। না বললেও চলে যে রাধা-কৃষ্ণ নামের সাদৃশ্যের ভিত্তিতে রাধা-কৃষ্ণের যুগলাবতার চৈতন্যদেবকে বাউল মতের উদ্ভাবকরুপে প্রচার করে তারা এই সাধন তত্ত্বকে শ্রদ্ধেয় করার এবং আভিজাত্য দানের প্রয়াস পেয়েছিল।
দেহতত্ত্ব ২
আপন ঘর খুজিলে পরে তারে যায় চেনা।।
আপন অজুদ না চিনিয়া হয়েছিস দিনকানা।।
সাত পাচ বারোর ঘরে, সাই আমার বিরাজ করে
কেমন করে চিনবি তারে, মোরশেদ ধয়ে করগা চিনার ঠিকানা।
আছে পাচ পাচা পচিশ, পাচ ত্রিশ
করগা দেহের গণনা
বায়ু অনল বারি মাটি খেলা ঘর পরিপাটি
আহা কি রুপের ছটা
দেখবি যদি খোল ঘরের খোলখানা।
এ ঘর খোলা ঘরে, খোলা ভেঙে
খোলার এ কারখানা
আছে লাহুত, আছে নাছূত, মলকুত, জবরুত
পঞ্চমে আছে হাহুত, বিরাজ করে হুয়ের সেকেল
'হু' বিনে কেউ থাকে না, হু দেখবি যদি হয় হুশিয়ার
ধরে গুরুর চরণ তলে
দীন হীন রশিদ বলে, শাহ ছফার চরণ তলে
দয়া করে দাও গো বলে যাই সকালে,
শ্যাম চাদের বারামখানা
কে কে যাবি দিন ফুরালে আর হবে না।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৫