আর কত এভাবে চলতে পারে বুঝতেই তো পারতেছি না।
মাথা নষ্ট হয়ে যাওয়াও এর থেকে ভাল।
কেন যে মানুষ বড় হতে থাকে, এত কিছু বুঝতে শুরু করে তাও জানি না। পিচ্চি বাচ্চা থাকলেই তো কত ভাল। এত মানসিক অশান্তি থাকে না। খুব আরামের একটা জীবন থাকে।
মুখে যে যতই বলুক না কেন টেনশন না নিয়ে কাজ করে যেতে হবে, আমার মনে হয় না খুব বেশি সংখ্যক লোক সেটা করতে পারে। পারে কি?
আসলেই পারে না।
তবে আমি এখন মানসিক অশান্তি বিষয়টা বুঝতে পেরেছি তাই খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। আর আমার সমস্যাটা সবার থেকে আলাদা। অবশ্যই আলাদা।
যাই হোক সে প্রসঙ্গ এখন না হয় থাক।
একটা বাসের ঘটনা বলি,
আজকে বাসে করে যাবার সময় যে লোকটা আমার পাশে বসেছিল সে হাত দুইটা এমন ভাবে রেখেছিল সামনের সিটটা ধরে যে আমি ঠিক মত বসতেই পারছিলাম না। পড়া তো দুরের কথা।
ও এখানে পড়ার কথা কোথা থেকে আসল সেটা বলি। আমার দুইটা কাজ হল প্রধান।
সামহয়্যার ইন ব্লগ আর পড়াশোনা। আর কিছুই আমার কাজের মধ্যে নেই। একারণেই আমি খুব বেশি কিছূ জানি না সবাই যতটুকু জানেন। সাধারণের তুলনায় আমার সাধারণ জ্ঞান খুবই কম। আমি বেশীরভাগই যা যা জেনেছি তা এই ব্লগ থেকেই। তাই বলে যে আমি ব্লগটার প্রতি কৃতজ্ঞ তা কিন্তু নয়।(দেখি তো মডারেটররা কি করে এ কথা শুনে)
মনরে উপলব্ধির ব্যাপারটা আমার মধ্যে কাচা কিনা সে ব্যাপারটাতে আমি খুব সন্দেহ পোষণ করি।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



