somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“একটা কাঠগোলাপ কিংবা তুমি আমি আর টিএসসির চায়ের কাপ”

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ক্লাস শেষ করে টিএসসি’র ছোট্ট বটগাছটার পাশে চায়ের কাপ হাতে তুমি, আশেপাশে তোমার বন্ধুরা আর গল্পের মাঝে হাসির উচ্ছলতা! আমি রুবেলের দোকানে বসে দূর থেকে তোমার সেই কলাপাতা রঙয়ের শাড়ি পড়া কপালে কালো টিপ এক হাতে কাঁচের লাল সবুজ আর প্রিয় নীল চুড়ি আর এলো কোঁকড়ানো চুলের এক রাশ উন্মাদনার উচ্ছলতা উপভোগ করছি। ভাবছি কাছে গিয়ে এক কাপ চা খাবো তোমার পাশে? না থাক; টিএসসিতে যাওয়ার সময় চারুকলার সামনে হটাত করেই তুমি পরলে আমার সামনে, সেখান থেকেই নিরবে তোমার পিছুপিছু আসছিলাম আর একটু পর পর তোমার উচ্ছল হাসির শব্দে আমি হোচট খেয়ে যাচ্ছিলাম প্রথম হাটতে শেখার মত, আমার হাতে তোমার প্রিয় ফুল কাঠগোলাপ; তোমাকে প্রথম দেখার মতই ইতস্তত পদচারনার সব কিছু কুয়াশাচ্ছন্ন হয়ে যায় বিকেলের টিএসসির ঈষৎ সবুজ চেনা পথ, আমার বুকের ভেতরে বয়ে যায় শীতল শ্রোত আর চোখে অবাক ভেজা বিস্ময়; তুমি দেখেও দেখলেনা আমাকে চোখের কোনা দিয়ে, কাঠগোলাপটা খুঁজে পেয়েও কুঁকড়ে গেলো অভিমানে মোড়া বিকেলের চাদরে, তার প্রিয় গন্তব্যের গন্তব্য হারিয়ে গেলো চায়ের কাপের শেষ চুমুকে। চোখের সামনে ভেসে ওঠা রংধনু তুমি দেখেও সেটাকে মেঘ ভেবে এড়িয়ে গেলে আর আমার ভালোবাসা জমে রইল ভারি চশমার কাঁচের দেয়ালে এবাস্ট্রাক ক্যানভাসে অথচ একটা বার তুমি আমার দিকে তাকালে না!
কয়েক বছর পরে, অফিস শেষে টিএসসি বসে আড্ডা দিচ্ছি; হঠাৎ ছোট্ট সেই বটগাছের নিচে দেখি সেই পুরোনো উন্মাদনায় তুমি, যদিও বদলে গেছো অনেকটা এখন আলফাতুনের মত, তবুও শীতের শেষ বিকেলের ঝরনার মত কল কল করে বয়ে যাচ্ছো তুমি কোন এক সুরের তাল লয়ের মুগ্ধ আবেশে, একটা কাঠ গোলাপ তোমার কোঁকড়া চুলের ভাজে শোভা পাচ্ছে। বুঝে নিলাম, এই আমি আবার রুপকথা হয়ে গেলাম অন্য কারো পোষ্ট করা হলুদ খামে আবেগের ডাক-হরকরার পাঠানো চিঠিতে। আমি ব্যাগের রাখা ডাইরির ভেতরে থেকে শুকনো খটখটে কাঠ হয়ে যাওয়া কাঠগোলাপটা বের করলাম বিস্ময়ের ভেজা হাতে। ভাবলাম তুমি আমাকে আবার দেখে ফেললে না তো? এটা কখনই হতে পারেনা, কখনই না! কারন যখন এই কাঠগোলাপ ভীষণ ভালোবাসায় মুড়িয়ে দিতে চেয়েছিলাম তোমাকে সেই বিকেলে চায়ের কাপের পাশে হাতে হাত রেখে , তখনি তুমি ইচ্ছে করেই এড়িয়ে গিয়েছিলে মেঘ ভেবে আমার ভালোবাসার রংধনুকে আর এখন তুমি কিভাবে দেখবে আমার শুকিয়ে যাওয়া কাঠগোলাপের মত ভালোবাসাকে।
বুক পকেটে এখন আর তুমি বিস্ময় হয়ে থাকোনা, এখন বুক পকেটে ভালোবাসায় ভিজে থাকে বেন্সনের ফিল্টারে।
আর আমি আজো শহরতলীর কাক হয়ে রয়েছি টিএসসি ছোট্ট বটগাছের সেই ভালোবাসার ডালে কাঠগোলাপের গল্পে।
*গল্পটা পুরোটাই কাল্পনিক বাস্তবতার সাথে কোন মিল নাই।

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×