somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুর কাছে চিঠি - 1

০৪ ঠা অক্টোবর, ২০০৬ সকাল ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্বীকার করতে বাধা নেই, আমি সবসময়ই একটু বেশি স্মৃতিকাতর আর দু:খবিলাসী। এবং হয়তো খানিকটা উন্নাসিকও বটে। কিন্তু বন্ধু, ছন্নছাড়া এই স্বপ্নগুলো দিয়ে আবেগের একটা বিশাল কবিতা হয়তো লেখা যায়, তবে বাস্তবে ফিরবার পথটা তখন খানিকটা অমসৃণই হয়ে পড়ে। কেউ আমাকে দায়ী করুক বা নাই করুক, আমি অন্তত জানি আমার মাঝে কোনো উচ্চাভিলাষ নেই। আর সুনির্দিষ্ট কোনো ভবিষ্যত পরিকল্পনা _ সেটাও কদাচিতই খেলা করে মাথায়। তাই গৃহের মাঝে থেকেও নিজেকে গৃহী বলবার দু:সাহস আমার নেই। আবার 'বোহেমিয়ান' বিশেষণটাকেও কিন্তু আমার জন্য অতীতই বলতে হবে। সবমিলিয়ে এতোটুকু বলতে পারি, গাটছড়া বাঁধবার জন্য আমি মানুষ হিসেবে মোটেও আদর্শ গোছের কেউ নই। এজন্য খুব একটা আফসোসও যে আমার আছে তাও ঠিক নয়। কিন্তু যে পরম মুগ্ধতা নিয়ে তুই তোর বন্ধুত্বের হাতটুকু বাড়িয়েছিস তার জন্যই ইদানিং যতো ভয়।

তোর কপথ থেকে সহসা বেড়িয়ে আসবার মতা আমার নেই। আবার প্রাপ্তির লোভে তোকে কষ্ট দেবার দায় নেয়াটাও আমার জন্য কষ্টের। তবে এসব পড়ে আবার ভেবে বসিস না যেন, আমি আমাদের এই নির্মল বাড়ন্ত সম্পর্কটাকে নিয়ে খুব হিসেব-নিকেষের দ্বন্দ্বে আছি। আবারো বলছি, নিজেকে নিয়ে আমার কোনো দূর্ভাবনা নেই। অভিযোগ নেই আমার দেখা ভূবনের তোকে নিয়েও। তবে আমি শুধু ভাবি, মুগ্ধতার আভা কেটে যাওয়া কোনো এক প্রখর বাস্তব দিনে যখন তুই ইচ্ছেঘুড়ির নাটাইটা মেলে দিতে চাইবি দূরের ঐ মেঘটাকে ছাড়িয়ে, তখন তোকে দেবার মতো সুতো আমার নাটাইয়ে থাকবে তো!

রাগ করিস না বোকা মেয়ে, আমি তো এমনই _ একটু বেশি স্মৃতিকাতর, একটু দু:খবিলাসী আর . . .
জানিস এই ুদ্র জীবনে তোর মতো সব ভালোবাসা একসাথে উজাড় করে দেবার মতো সৌভাগ্য আমার হয়নি। আমি কখনো একজনের মধ্যে থেকেও ভালোবেসেছি অনেককে। আবার কখনো অনেকের মাঝে থেকেও একজনকেই ভালোবেসেছি অকাতর। এই যেমন দেখনা এখন তোতেই কেমন বুঁদ হয়ে আছি। তাই দীর্ঘদিন দূরে থাকার পরও যেটা ছিল অপো, এখন প্রতিদিনের দেখার মাঝেও সেটা কি করে যেন প্রতীা হয়ে যায়। হয়তো ভাবতে পারিস এর ভেতর আমার ভেতরকার পৌরুষের হাসিটা বেশ প্রগাঢ়। কিন্তু বন্ধু, ভালোবাসার মিছিলে ওটাই তো শেষ কথা নয়।

আমি আমার সম্পর্কের বলয়ে থাকা মানুষগুলোর হাসিমুখ দেখতে ভালোবাসি। তাই কাউকে হঠাৎ চমকে দেবার বাতিকটাও আমার বহুদিনের। ফেলে আসা দিনের এই অভ্যাসটায় ইদানিং অব্যবহারে হয়তো খানিকটা মরচে ধরেছে, কিন্তু ইচ্ছেটা ম্লান হয়নি এতোটুকু। তাই ছেলেমানুষী জেনেও আমি গোলাপ কিনতে পারি, এসএমএস আর ই-মেইলের যুগেও চিঠি লিখতে জানি। আমার এইসব কর্মকান্ড দেখে শহুরে উচ্চাভিলাষী স্মার্ট মানুষগুলো বেশ একচোট হাসে। হয়তো 'ন্যাকামি' বলে গালও দেয় কেউ কেউ। কিন্তু বন্ধু, কি করে বলি যে এই লেখালেখির ভিড়ে আমার আনন্দটাই যে ষোলআনা।

বন্ধু কিংবা প্রিয় মানুষের কাছ কাছ থেকে আমার চাইবার পরিধিটা হয়তো কখনোই অতোটা বিশাল ছিল না। কিন্তু . . . .
যাহোক, আমি কিন্তু মোটেও মন্দ নেই। বরং মন্দ কোনো গুমোট মেঘের দিনেও আমার হাজারো আবদার থাকবে তোর প্রতি, তোদের প্রতি। এগুলোর কতোটা পাই বা না পাই সেটা আপাতত আমার কাছে বিবেচ্য নয়। বরং আমারো যে একটা আবদার করবার জায়গা আছে সেটাই কি কম পাওয়া !

ভালো থাকিস, ভালোবাসিস




সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×