সঙ(!)লাপ
০৫ ই অক্টোবর, ২০০৬ রাত ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত কয়েকদিন আগে খবর দেখে আমার খুব বিরক্ত লাগছিল। যেই চ্যানেলেই যাই সেই চ্যানেলেই সংলাপ নিয়ে বকবকানি। তাও একটু আধটু হলে হতো। সংবাদ শুরু থেকে প্রথম 25 মিনিট শুধু এই একটা খবর নিয়াই গুতাগুতি। সংলাপ নিয়ে সরকারী দল কি ভাবলো, বিরোধী দলের চিন্তা কি, সাধারণ মানুষ আর সুশীল সমাজের বক্তব্য কি ইত্যাদি হাজারো যন্ত্রনা দিয়ে একটা খবরকেই লেম্বু চিপা দিয়া তিতা বানানো আর কি। আসলে এইসব সংলাপ টংলাপ আর ভালো লাগে না। কি হবে এগুলো দিয়ে। সেই তো একই কথা। কথায় আছে যে যায় লঙ্কায় সে হয় রাবন। আর আমাদের দেশে হলো যে যায় মতায় সে হয় চোর (আমাদের চোর ভাই আবার রাগ কইরেন না কিন্তু)। তাই ভাবি এইসব নিউজ দেখার চেয়ে হলিউড-বলিউডের নায়ক নায়িকাদের খবর দেখাইলেও অনেক ভাল ছিল। দেশপ্রেমিক ব্লগাররা আবার মাইন্ড কইরেন না। আসলে দেশের রাজনীতির উপর ত্যাক্ত বিরক্ত হইয়াই এই কথাগুলি লিখলাম। আইজ তো সংলাপ হইতাছে। আইজ না জানি খবরের সময় আবার কতো যন্ত্রনা সহ্য করতে হইবো!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,...
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন