somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৭১ বনাম ২০১৬

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যে স্বপ্ন নিয়ে মুক্তি প্রেমী মানুষ নিজের তাজা রক্ত দিয়েছিল দেশের জন্য, স্বাধীনতার ৪৫ বছর পরে এসেও তাদের স্বপ্ন অধরাই থেকে গেল। এখন ও মা-বোন স্বাধীন ভাবে পথ চলতে পারে না। নির্যাতন, হ্ত্যা, ধর্ষন এর মতো জঘন্য কাজগুলো এখন ও হয় প্রতিনিয়ত । যা এক সময় ১৯৭১ সালে হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস যে আজ ২০১৬ সালে এসেও আমাদের তা দেখতে হচ্ছে। তাহলে ১৯৭১ আর ২০১৬ এর মধ্যে আর তফাত থাকল কোথায়?


তখন যা হয়েছিল তা না হয় পাক বাহিনী করেছিল বলে মনকে বুঝ দেওয়া যায়। আজ তো বাংলার মাটিতে পাক বাহিনী নেই। কেন আজ নিজ মাতৃভুমিতে প্রতিনিয়ত এত নির্যাতন, নিষ্পেষন, যা মেনে নেওয়া যায় না। এমন স্বাধীনতা তো আমরা চাই নি? যেখানে হত্যা, ধষর্ন, খুন হয় প্রতিনিয়ত...

প্রিয় মানুষটিকে হারিয়ে প্রিয়জনদের চোখের পানি শুকিয়ে যায় বিচারের আশায় আশায়। প্রকৃত অপরাধীর বিচার হয় না। বিচারের জন্য মানব-বন্ধন, র‌্যালী, সভা-সমাবেশ করতে হয় বারে বারে। আইনের কাছে অপরাধের চেয়ে ক্ষমতা, রাজনৈতিক পরিচয় মুখ্য হয়ে উঠে। অপরাধী বুক ফুলিয়ে চলাফেরা করে রাজনৈতিক আশ্রয়ে-প্রশ্রয়ে । ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বদা ভয়ে ঘরের মাঝে বন্ধী হয়ে থাকতে হয়।


মুখে মুখে নারীর ক্ষমতায়ন বলে চিৎকার সভা-সমাবেশ করি। বাস্তবে তার উল্টা চিত্র দেখি। নারী চলাফেরার নূন্যতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। আজ নারী কোথাও নিরাপদ নয়। ঘরে-বাহিরে, এমনকি সেনাবাহিনীর মতো সর্বোচ্চ সংরক্ষিত নিরাপদ এলাকার মধ্যে ও না। আমাদের নৈতিকতা, মূল্যবোধ কত কত নিচে নেমে গেছে। ভাবতে অবাক লাগে সরকার, বিরোধী দল, মাননীয় স্পিকার সহ আরো বড় বড় জায়গায় নারী আজ স্বমহিমায় অধিষ্ঠিত এর পরেও ধর্ষণ খুনের মতো জঘন্য অপরাধীর বিচারের জন্য, প্রকৃত অপরাধী ধরার জন্য প্রশাসনকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয়......

সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×