তুমি বলেছিলে সুখ আমি পাবোনা
সেদিন তোমার চোখেতে জল ছিল,
মুখেতে রোদন ছিল,এলোমেলো চুল ছিল।
পেছন ফিরে তাকিয়ে ছিলে বারবার
নির্মম পাষন্ডের মত আমি স্থবির ছিলাম।
দেখেছিলাম তোমার মূর্ছা যাওয়ার মুহূর্তকে।
ধ্যাত বলে সেদিন সব কিছু উড়িয়ে দিয়ে
পেছন ফিরেছিলাম,হেঁটেছিলাম উল্টোপথে।
সেই থেকে নগরীতে রোজ সুখ খুঁজে বেড়াই ।
প্রাচীর ঘিরে বন্দি করে রাখি সুখকে
অহর্নিশি স্নাত হই সুখের জলে
কিন্তু সুখ পাইনা।
যেখানেই জানি সুখের মেলা
দুর্ভেদ্য ছূটে যাই
ডুবে যাই অতলতলে
কিন্তু সুখ মেলেনা।
মেঘমালার কাছে সুখ খুঁজে জেনেছি
তুমি মেঘরাণী হয়েছ।
পুস্প বেনুর কাছে সুখ চেয়ে জেনেছি
তুমি পুষ্পরাণী সেজেছ।
তাই নগর ছেড়ে পাড়ি জমাতে চেয়েছি
দুর্ভেদ্য বে-খেয়ালে দূরে কোথাও
আকাশ পথের যাত্রী হয়েছি
খুব গভির ধ্যনে ভাবছি তোমার কথা
অকস্মাৎ বিমানবালা এসে সংকেত দিয়ে গেল
তমালিকা এক্সপ্রেসটি এখন এখানে।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



