তোমার কষ্টে কাঁদি আমি
কাঁদেন তাঁহার যীশূ।
মানবের মাঝে আজ এই মানবতা ?
বিবেকের কাছে আজ এত নীরবতা?
প্রভুর বাণী কি তারা কভু শুনে নাই,
এ জগতে কেহই ওর আপনার নাই
“কেহ হব বোন মোরা কেহ হব ভাই।
ধূঁলোর ধরাতে আজ মানবতা ভার,
মায়াহীন পৃথিবীতে শুধু হাহাকার।
আপন যে কত পর চেয়ে দেখ ভাই,
এর চেয়ে কষ্ট কথা জগতে যে নাই।
জগতে দরিদ্র রুপে ফিরি দয়া তরে,
গৃহ হীনে গৃহ দিলে আমি থাকি ঘরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

