সুরা আল ইমরান,রুকু-১৯,আয়াত-১৮৫
মহান রাব্বুল আলামিন এরশাদ করেন-
প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ নিতে হবে।মহা বিচার দিবসে তোমাদের সবাইকে কর্মফল পুরোপুরিই দেওয়া হবে। সফল মানূষ হবে সেই যাকে লেলিহান আগুন থেকে দূরে রাখা হবে। আর পার্থিব জীবন তো এক মরিচিকা পূর্ণ। ভোগ বিভ্রম ছাড়া কিছুই নয়।
সুরা নিসা,রুকু-০৫,আয়াত-৩১
মহান রাব্বুল আলামিন এরশাদ করেন-
তোমরা যদি আমার নির্দেশ অনুসরন করে বড় বড় গুনাহের কাজ থেকে বিরত থাকো,তবে তোমাদের ছোট ছোট পাপ গুলো আমি ক্ষমা করে দেব। আর তোমাদের সন্মান জনক স্থানে জান্নাতে দাখিল করবো।
সুরা নিসা,রুকু-০৬,আয়াত-৪১
মহান রাব্বুল আলামিন এরশাদ করেন-
মহা বিচার দিবসে যখন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী হাজির করবো এবং তোমাদেরকেও সাক্ষীরুপে উপস্থিত করবো তখন পাপীদের অবস্থা কি হবে ? যারা সত্যকে অসীকার করেছে এবং রসূল কে অমান্য করেছে তারা সেদিন ধুলোয় মিশে যেতে চাইবে। সেদিন তারা কোন কথাই গোপন করতে পারবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

