
আজ বেশ কয়েকদিন হচ্ছে পাগলটা/পাগলি টার সাথে কোন যোগাযোগ নেই। পাগালটা/পাগলিটাকে প্রতি মুহূর্তে মনে পড়ে। তার কাছের বন্ধু/বান্ধবীর কাছে শুনলাম সে নাকি নতুন আর একটি রিলেশনশিপে জড়িয়েছে।
পাগলটা/পাগলিটা আমার কথা একবারও ভাবলো না।
আজ ১ প্যাক ঘুমের ট্যাবলেট/ সিগারেট নিয়ে বিছানায় শুয়ে/মাঠের এক কোণায় বসে আছি। এটা নতুন কিছু নই। তোমার সাথে ব্রেকআপের পর এর আগেও অনেকবার খেয়েছি।
তোমাকে নিয়ে ভবিষ্যৎ জীবন সংসার গড়ার স্বপ্ন বুনেছিলাম। আর আজ তুমি চলে গেলে দূরে, বহুদূর।
আহা জীবন! আহারে জীবন!!
এমন উন্মাদনার মধ্যে যখন তুই তোর জীবন কে সপে দিবি। দয়া করে একটিবারের জন্য হলেও তোর ইনবক্সটা চেক করে দেখিস। জীবন থেকে চলে যাওয়া ভালোবাসার মানুষটির নামের নিচেই হয়তো বা তোর কাছের বন্ধুটির নাম জ্বল জ্বল করতেছে। ভালোভাসার মানুষটির মেসেজের উত্তর দিতে গিয়ে তুই হইতো বা ভুলেই গিয়েছিলি ১০ দিন আগে, তোর সেই কাছের বন্ধুটি মেসেজ দিয়েছে---
-------কিরে দোস্ত/শালা কি করিস??
_____"বন্ধু তোর ভালবাসা চাই না, তোর হাসিখানা চাঁদ মুখটি আজীবন দেখতে চাই। বেঁচে থাকুক বন্ধুত্ব, আর মরে যাক সেই ভালোবাসা।"
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




