শাওনো রাতে যদি স্মরণে আসে মোরে... গান শুনেননি এমন কি কেউ এখানে আছেন! নিশ্চয় না। এ গানের গীতিকার কে জানেন তো! আমাদের কবি, বিদ্রোহি কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
আজ ২৭ আগষ্ট কবির ৩৩ তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে কবি আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। যে দেশে সবাইকে একদিন যেতেই হবে।
কবি ভীষণ কষ্ট, অভাব, অবহেলার মধ্যে তাঁর শৈশব কাটিয়েছেন। কবি তবু কখনো ন্যায়ের পথ ছাড়েননি। ছাড়েননি সত্য বলা, অন্যায়ের প্রতিবাদ করা।
প্রিয় কবি কাজী নজরুলের রচনাবলী আমাকে সব সময়ই অনেক বেশি নাড়া দেয়, আমার অন্তরাত্মাকে আন্দোলিত করে। আমি ভেবে অবাক হই-যে মানুষটা অনাহারে অর্ধাহারে জীবন শুরু করেছিলেন, সেই মানুষটাই কিভাবে জীবনের শেষে এসে শত মানুষের প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেন। কিভাবে একটা দেশের লক্ষ মানুষের প্রেরণা উৎস হয়ে যান!
কবি আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য জাগরণী কবিতা, গান এবং গল্প। কবির লেখায় যে জাগরণ সৃষ্টিকারী কথা থাকতো তা আমরা আমাদের রণসঙ্গীতের দিকে তাকালেই বুঝতে পারি। কবি আমাদের যত দিয়েছেন আমরা তার তিল পরিমাণও তাঁকে ফিরিয়ে দিতে পারিনি। হয়তো পারবোও না কোনোদিন। কবি অনন্তকাল বেঁচে থাকুন আমাদের চিন্তায়-চেতনায়, আমাদের বিশ্বাসে, আমাদের প্রেরণায়... আজকের এই দিনে এই ই আমার প্রত্যাশা...
আজ কবির মৃত্যুবার্ষিকীতে কবির প্রতি রইলো শ্রদ্ধার্ঘ্য।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




