somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংলিশ vs বাংলা এবং অরণ্যে রোদন

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগেই বলে রাখি আমি একজন খাঁটি বাংলা মাধ্যম এর ছাত্র। ssc hsc দুইটাই বাংলা মাধ্যম থেকে পাশ করেছি।

ভার্সিটিতে ভর্তি হওয়ার ২ বছর হয়ে গেল। এখানে বাংলা লেখার কোন বালাই নেই। সবকিছু ইংলিশ এই করতে হয়। বাংলা লিখেছি সেই ২ বছর আগে। ইংলিশে assignment, quiz, mid term, presentation, term paper এসব করতে করতে হঠাৎ আবিস্কার করি বাংলা অনেক শব্দ ভুলে গিয়েছি।

আর যেগুলো ভুলিনি কথা বলার সময় অনেক বাংলা শব্দ আছে যেগুলো মনের অজান্তে ইংলিশে বলে ফেলি। কথা বলার মাঝে ইংলিশ শব্দ চলে আসে, এমনকি অনেক বাংলা শব্দের ইংলিশটা পারি কিন্তু বাংলাটা একদম ভুলে গিয়েছি!

অনেকেই হয়ত বলবেন ভাষার অবমাননা হচ্ছে এতে, তরুন প্রযন্ম আমাদের ভাষা থেকে দূরে সরে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি......।

তাদের কিছু বলতে চাই। আমরা যখন corporate ফিল্ড এ যাব, তখন প্রথমেই আমাদের যে cv পাঠাতে হবে তা ইংলিশে । written পরীক্ষা দিতে হবে তা ইংলিশে । interview বোর্ডেও প্রস্ন ঊত্তর পর্বটা হবে ইংলিশে! সেখানে কে কত খই ফুটিয়ে ইংলিশ বলতে পারে এবং নিজেকে প্রেজেন্ট করতে পারে দেখা হবে। নিজ ভাষায় যে যতই পারদর্শী হোক না কেন, তার চেয়ে ইংলিশ ভাষায় যোগ্যতা কেই মাপকাঠি ধরা হয়।

এবার হয়ত বলবেন, আপনি বাংলাকে বাংলা এর জায়গায়, আর ইংলিশ কে ইংলিশের জায়গায় রাখলেই তো হয়। যখন যেখানে যেটা লাগবে প্রয়োগ করবেন, তাহ্লেই তো হয়। তা হয়। হবে না কেন?

কিন্তু তখন আমি একটা উদাহরন দিবঃ ধরুন আপনার শরীরকে ঠিক মাঝখান বরাবর দুই ভাগ ধরে নিয়ে এক ভাগে (ধরা যাক বাম ভাগ টায়) খুব ভাল করে বেদম প্রহার করা হল। অন্যভাগ অর্থ্যাৎ ডান দিক টায় কোন স্পর্শ পর্যন্ত করা হলনা। এখন বলুন আপনাকে যদি জিজ্ঞাস করা হয় কেমন আছেন? তাহলে আপনার ডান পাশ এক কথা(আমি খুউব ভাল আছি)আর বাম পাশ কি আরেক কথা (অবস্থা শোচনীয়) বলবে? নিশ্চই তা হওয়ার কথা না।

আমারা যারা এরকম মিশ্র এক পরিবেশে বড় হচ্ছি, (যেখানে আমরা দৈনন্দিন কথাবার্তা ঠিক ই বাংলায় করছি কিন্তু পড়াশুনা করছি ইংলিশ ভাষায়) তারা কি করব টা তাহলে? আমরা ইংলিশ বাংলা মিশিয়ে বলতে চাইনা। পরিবেশ এর কারনে আমরা মনের অজান্তে তা করে ফেলছি। তাতে যদি আমাদের বলা হয় আমরা তরুন প্রজন্ম ভাষার ১২টা বাজাচ্ছি বা বিকৃ্তি করছি, দোষটা কি আমরা ইচ্ছা করেই করছি না বাধ্য হয়ে করছি তা একটু ভেবে দেখলে ভাল হত।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×