নোবেল শান্তি কমিটির দৃষ্টি আকর্ষণ করছি!
বিচার প্রক্রিয়ায় ১০০% স্বচ্চতা ও জবাবদিহীর ভিত্তিতে কার্যক্রম চালানোর জন্য বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে শান্তিতে নোবেল দেয়ার জোর দাবি জানাচ্ছি!
দাবির স্বপক্ষে যুক্তি প্রমাণ উপস্থাপন করছি :
১. আইনজীবি মিজানুল ইসলামের প্রত্যক্ষদর্শিত মিথ্যাচারের পরও সেটাকে অস্বীকার করার সাহস এ ট্রাইব্যুনালের নির্ভীক, ন্যায়নিষ্ঠ বিচারকদেরই রয়েছে।
২. জামায়াতে ইসলামী দলীয়ভাবে আসামীদের সাজা চাইলেও এ ট্রাইব্যুনাল তা না করে তাড়াতাড়ি মুক্ত করে দেয়ার জন্য স্বচ্চ বিচার প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে।
৩. সুরঞ্জিত, কামরুল, সাহারা, মতিয়া, মেননরা অভিযুক্তদের ছেড়ে দেয়ার দাবি জানালেও বিচারকার্য়ে স্বচ্চতার স্বার্থে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার ধৈর্য শুধু এ ট্রাইব্যুনালেরই রয়েছে।
৪. বিচারপ্রক্রিয়ার স্বচ্চতাকে বাধাগ্রস্ত করতে আসামীপক্ষের আইনজীবী তাজুল ইসলাম অনেক চেষ্টা করলেও তা পরোয়া না করে বরং তাজুল ইসলামসহ আসামীপক্ষের আইনজীবিদের যেকোনো সময় কথা বলার এখতিয়ার দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন এ ট্রাইব্যুনালের বিচারকরা।
৫. পৃথিবীর ইতিহাসের একমাত্র আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এটি!
৬. সরকারের মতো এখানকার বিচারপতিরাও চান এ বিচারকে আন্তর্জাতিক মানের করতে, এ জন্য তাঁদের আপ্রাণ চেষ্টা লক্ষণীয়!
৭. স্বাক্ষী সুখরঞ্জন বালীকে গুম করার অপরাধে জামায়াতের সাদাপোশাকধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দিয়ে সাহসী বিচারদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছেন।
৮. সকল স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাওলানা সাঈদী অপরাধী প্রমাণিত হলেও তাঁকে মুক্ত করে দিতে বিচারকদের সততা ও স্বচ্চতা লক্ষণীয়!
৯. অধ্যাপক গোলাম আযম অসুস্থ হওয়ায় তাঁর সহকারী নিয়োগ করে বিশ্ব মানবতার ইতিহাসে তোলপাড় সৃষ্টি করেছেন এ ট্রাইব্যুনালের বিচারকরা।
১০. অভিযুক্তদের সব রকম সুযোগ সুবিধা দেয়ার জন্য সরকারের সাথে গোপনে বৈঠকে মিলিত হয়ে কথা বলে সরকারের মধ্যেই একরকমের শান্তি প্রতিষ্ঠার প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছেন জনাব নিজামুলরা।
অতএব, নিরপেক্ষতা, সত্যপন্থা অবলম্বনের সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের শান্তিতে নোবেল দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
নতুবা নোবেল কমিটিকে পৃথিবীর এজলাসে নিষিদ্ধ করে দেব!
(এই পোস্টটি এসবির বাকশাল কর্তৃপক্ষ মুছে দিয়েছে, আপনারাও দিয়েন!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


