|| দাড়াও ||
মানুষ বড়ো কাদছে, তুমি মানুষ হয়ে পাশে দাড়াও
মানুষই ফাদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাড়াও
মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে এসে দাড়াও।
তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে
সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে
মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে এসে দাড়াও।
এসে দাড়াও ভেসে দাড়াও এবং ভালোবেসে দাড়াও
মানুষ বড় কাদছে, তুমি মানুষ হয়ে পাশে দাড়াও
মানুষ বড়ো একলা, তুমি তাহার পাশে দাড়াও।
- শক্তি চট্টোপাধ্যায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




