somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাশিয়াকে ঘিরে খেলা জমে উঠেছে!

২৪ শে জুন, ২০২৩ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযুদ্ধের মিত্রদেশ রাশিয়ার জন্য কষ্ট হচ্ছে। তারা এখন ভেতরে-বাইরে দুমুখী যুদ্ধে লিপ্ত। এতদিন তারা লড়াই করেছে শুধু ইউক্রেনের বিরুদ্ধে তথা যুক্তরাষ্ট্র, ইইউ ও মিত্র ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে। এখন তাদের ভাড়াটে যোদ্ধাদের দল ওয়াগনার গ্রুপও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে! দুমুখী এই যুদ্ধে রাশিয়া কি সোভিয়েত ইউনিয়নের মতো আরও কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে, নাকি অক্ষত থেকে বিশ্বের সেরা পরাশক্তি হয়ে উঠবে? আপনার কী মনে হয়?

রাশিয়ার হয়ে যুদ্ধ করা এই ভাড়াটে যোদ্ধারা কেউ রাশিয়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য, কেউ অন্য দেশের সেনা সদস্য, কেউ আবার রাশিয়ার কারাগারের সাজাপ্রাপ্ত আসামী। এদেরকে কি প্রেসিডেন্ট পুতিন দমন করতে পারবেন এখন?

এদিকে, ভারতের যে প্রধানমন্ত্রী একটা সময় যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত ছিলেন, অর্থাৎ আমেরিকাগামী যেকোনো যানবাহনে যাকে ওঠানো বারণ ছিলো, সেই রাজনীতিক বর্তমান পিএম নরেন্দ্র মোদীকে স্মরণকালের সেরা অভ্যর্থনা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যা খুব কম রাষ্ট্রপ্রধানই পেয়ে থাকেন। যুক্তরাষ্ট্র যে রাশিয়ার টেলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, সে রাশিয়ার তেল সস্তায় কিনে বেশী দামে বিক্রি করে ব্যাপক লাভবান হওয়া ভারতকে যুক্তরাষ্ট্র সাদর সম্ভাষণ জানাচ্ছে, অনেকের মতে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের কথাই নাকি আমেরিকার শেষ কথা, আবার অনেকে ওয়াগনারের এই 'বিদ্রোহ'-কে পশ্চিমা ষড়যন্ত্র হিসেবেও দেখছে। এই যখন অবস্থা, তখন বৈশ্বিক পরিস্থিতি কোনদিকে মোড় নেবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি ঠেকিয়ে দেওয়া গেলো রাশিয়ার ভেতরেই বিদ্রোহী তৈরি করে?

মুক্তিযুদ্ধে আমাদের সমর্থন ও প্রত্যক্ষ সহায়তা দানকারী বন্ধুরাষ্ট্র ভারত ও রাশিয়ার মানুষের ভাগ্যে ভালো কিছু ঘটুক, আপাতত এই কামনা করে খবরের দিকে চোখ রাখা ছাড়া উপায় দেখছি না। খেলা জমে উঠেছে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৩ রাত ১০:১৯
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত কালের গর্ভে হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত কালের গর্ভে হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো... ...বাকিটুকু পড়ুন

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

×