somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপদ সংকেত: বাংলাদেশের উপর ৩৭% ট্যারিফ বসালো ট্রাম্প সরকার!

০৩ রা এপ্রিল, ২০২৫ ভোর ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



না ভাই, আর মনে হয় রক্ষা নাই। গার্মেন্টস শিল্প মনে হয় এবার ধ্বংসের মুখে। গার্মেন্টস শিল্প ধ্বংস মানে বুঝেন? এর মানে দেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে যে ক্ষেত্র থেকে, সেটা শেষ হয়ে যাওয়া, সেই অর্থ আসা বন্ধ হয়ে যাওয়া। শ্রমিকরা বিদেশের বাজারে শ্রম দিয়ে যা দেশে পাঠায়, সেই রেমিট্যান্স এই গার্মেন্টসের আয়ের তুলনায় সামান্যই।

বাংলাদেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩৭% ট্যারিফ আরোপ করেছেন। অর্থাৎ এখন থেকে আমেরিকার বাজারে কিছু বেঁচতে হলেই ৩৭% শুল্ক দিতে হবে। যেখানে ভারতকে দিতে হবে ২৬%, ইউরোপীয় ইউনিয়নকে ২০%, এমনকি প্রতিদ্বন্দ্বী দেশ চীনকেও দিতে হবে বাংলাদেশের চেয়ে ৩% কম! এত টাকা দিয়ে আমেরিকায় পোশাক বেঁচতে হলে নি:সন্দেহে বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এমনিতেই ঈদের আগে পোশাক শ্রমিকদের অনেকে বেতন-ভাতা পাননি অনেক আন্দোলন করেও!

এই ট্যারিফ যেকোনো মূল্যে প্রত্যাহার করাতে হবে, নাহলে আমাদের গার্মেন্টস শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অনেক শ্রমিক না খেয়ে মরবে, অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে যাবে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকবে আরও। এর ধারাবাহিকতায় আরও বড় বড় স্যাংশান এলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এইসব কারণে অচিরেই দেশে মুদ্রাস্ফীতি আরও বাড়বে হুহু করে।

আমরা জানি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তিনি শান্তিতে একজন নোবেল বিজয়ী। বিশ্বব্যাপী তাঁর চেয়ে বেশি পরিচিত ও প্রভাবশালী বাংলাদেশী এই মুহূর্তে আর আছে কিনা জানা নেই। তাই, এখন সময় এসেছে তাঁর মাঠের ম্যাজিক দেখানোর। এই সমস্যা কাটিয়ে উঠতে না পারলে দেশটা রসাতলে যাবে। নিজেরাই খেতে না পারলে রোহিঙ্গাদের খাওয়াব কি? তখন অভ্যন্তরীণ সন্ত্রাসীদের সাথে তারাও পেটের দায়ে অপকর্মে যোগ দিলে আমাদের জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে।

আশা করি প্রফেসর মুহাম্মদ ইউনূস স্যার তাঁর আন্তর্জাতিক পরিচয় ও লবিং কাজে লাগিয়ে আমাদের দেশকে এই আসন্ন দুর্যোগ থেকে উদ্ধার করবেন। কেননা তিনি আমাদের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন এবং তিনিই এখন আমাদের সরকারপ্রধান। তাঁর হাতেই আমাদের ভাগ্য নির্ধারিত। স্যারের জন্য আন্তরিক শুভকামনা রইলো।

যদিও তুলসী গ্যাবার্ডের বক্তব্যর সমালোচনা করা, বাংলাদেশে 'ইসলামী জঙ্গীবাদের উত্থান' নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, এক চীন নীতির প্রতি সমর্থন ইত্যাদি ট্রাম্পের রাগ বাড়িয়েছে বলেই আপাতদৃষ্টে মনে হচ্ছে। উক্ত বিষয়গুলোর ফলে এই ট্যারিফ বৃদ্ধিসহ বাংলাদেশের ইমেজ ডাউন করেছে। ফলে বাংলাদেশে বিদেশী বিনিয়োগ অনেক কমে যাবে আর রপ্তানিও কমে যাবে। আসলেই ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য। বলেছিলাম না স্যাংশান আসবে? আরও দেখতে থাকুন।

https://samakal.com/bangladesh/article/288335



আমরা জানি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তিনি শান্তিতে একজন নোবেল বিজয়ী। বিশ্বব্যাপী তাঁর চেয়ে বেশি পরিচিত ও প্রভাবশালী বাংলাদেশী এই মুহূর্তে আর আছে কিনা জানা নেই। তাই, এখন সময় এসেছে তাঁর মাঠের ম্যাজিক দেখানোর। এই সমস্যা কাটিয়ে উঠতে না পারলে দেশটা রসাতলে যাবে। নিজেরাই খেতে না পারলে রোহিঙ্গাদের খাওয়াব কি? তখন অভ্যন্তরীণ সন্ত্রাসীদের সাথে তারাও পেটের দায়ে অপকর্মে যোগ দিলে আমাদের জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে। দেব দুলাল গুহ।

আশা করি প্রফেসর মুহাম্মদ ইউনূস স্যার তাঁর আন্তর্জাতিক পরিচয় ও লবিং কাজে লাগিয়ে আমাদের দেশকে এই আসন্ন দুর্যোগ থেকে উদ্ধার করবেন। কেননা তিনি আমাদের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন এবং তিনিই এখন আমাদের সরকারপ্রধান। তাঁর হাতেই আমাদের ভাগ্য নির্ধারিত। স্যারের জন্য আন্তরিক শুভকামনা রইলো।

https://samakal.com/bangladesh/article/288335

সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২৫ ভোর ৬:০৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×