somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

RMG সেক্টর শেষ? পররাষ্ট্র উপদেষ্টার প্ল্যান কতটা ফিজিবল?

০৩ রা এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করবো, যাতে তারা বাড়তি ট্যারিফ যোগ করতে দ্বিধায় ভোগে! কিন্তু এটা কতটা ফিজবল প্ল্যান? দেশের ভবিষ্যৎ বিবেচনায় তা আলোচনার জোর দাবি রাখে। কেননা RMG সেক্টর বাংলাদেশের আয়ের প্রধান উৎস আর এই সেক্টরের প্রায় সকল আয়ই আমাদের আসে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার থেকে। আর যুক্তরাষ্ট্রও এখন দানশীল হওয়ার বা উদারতা দেখানোর মুডে নেই। আমরা সেই সম্পর্ক রাখতে পারিনি ট্রাম্প প্রশাসনের সাথে।

মাফ করবেন স্যার, কিন্তু আমার বোধগম্য হচ্ছে না এই কৌশল কতটা কার্যকর হবে, কতটা উপকৃত হবো আমরা। আমেরিকা থেকে তুলা আমদানি করতে কী পরিমাণ খরচ হবে? ক্রয়মূল্য আর শিপিং কস্ট মিলিয়ে যে খরচ হবে, তাতে কি খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে না? এত দূর থেকে এত দাম দিয়ে তুলা কিনে সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে এনে আবার এতোদূর পাঠানোর চেয়ে বরং যুক্তরাষ্ট্রের কাছাকাছি কোথাও জাহাজ ভাড়া করে সেখানেই পোশাক শ্রমিকদের স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে উৎপাদন করা ও রপ্তানি করা অপেক্ষাকৃত লাভজনক প্ল্যান হতে পারে! কোনো ছোটমোট দ্বীপও ভাড়া নেয়া যায়।

আমার মনে হয়, এর চেয়ে লোকাল তুলার উৎপাদন বাড়িয়ে বা আশপাশ থেকে স্বল্পমূল্যে তুলা কিনে আগের মতোই রপ্তানি করা ভালো আর ট্রাম্প-তুলসী গ্যাবার্ডদের সমালোচনা না করে ও দেশীয় মিডিয়াতেও বেহুদা গুজব ও সমালোচনা প্রতিহত করে সম্পর্কর উন্নতির দিকেই আমাদের মূল ফোকাস হওয়া উচিত। ট্রাম্প প্রশাসন বাংলাদেশের বর্তমান সরকারের উপর নাখোশ, এটাই এই সিদ্ধান্তের পেছনের কারণ। তবে দেশে তুলা যে উৎপাদন করবেন, সেই জমি কোথায়? কাসেমিদের দমন না করলে দেশে জনসংখ্যা আরও বাড়্তে
ই থাকবে আর কৃষিজমি কমতে থাকবে।

প্রথম মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর আমাদের এক স্যার বলেছিলেন, আমেরিকার আকাশে নাকি গ্রহণ নেমে এসেছিলো! সে কথা ট্রাম্প ভোলেননি। ভুললেও তাঁকে মনে করিয়ে দেয়ার লোক আছে যে তাঁর বিরুদ্ধশিবিরে কত টাকা ঢালা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও শুনলাম ব্যাপক লবিং করা হয়েছে, ট্রাম্পের নির্বাচনী ফান্ডেও অর্থায়ন করা হয়েছে। তাছাড়া ট্রাম্প প্রশাসন মূলত ভারতীয় সংশ্লিষ্ট দিয়ে ভর্তি, নিরাপত্তাপ্রধান থেকে ভাইস প্রেসিডেন্ট-- কে নেই এই তালিকায়? তাঁরাও এখন অঘোষিত বিরোধী হয়ে গেছেন আমাদের। এসব কারণ ভারত, পাকিস্তান এমনকি চীনের চেয়েও বেশী ট্যারিফ বাংলাদেশের উপর ধার্য করায় বড় ভূমিকা রেখেছে বলে মনে হচ্ছে। এমনটা যে হবে, তা ট্রাম্প ক্ষমতায় আসার আগেই আমি লিখেছিলাম।

সাম্প্রতিক চীন সফরে 'এক চীন নীতি'-র প্রতি সমর্থন প্রদান আমাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। তাইওয়ানের অস্তিত্ব এই সময়ে অস্বীকার করার কি খুব দরকার ছিলো? পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি এমন কেউ নেই যিনি এটুকু বলতেন যে আমেরিকা নতুন ট্যারিফ ঘোষণা করবে কিছুদিনের মধ্যেই, এমনিতেই তারা ক্ষেপে আছে, তুলসী গ্যাবার্ডের বক্তব্য তাই প্রমাণ করছে; আপাতত তাদেরকে আর রাগানোর দরকার নেই? নাকি সবাই ভেবেছিলো আমেরিকাতেও আমাদের বন্ধু আছে, তাঁরাই সব সামলে নিবেন? তারা কি জানেন না যে আমেরিকায় এখন আর হিলারী ক্লিনটনের দল ক্ষমতায় নেই? কেউ কি ভাবেনি যে আমরাই কেবল বিজনেস বুঝি না, তাঁরাও বোঝেন?



যাহোক, এখানেই শেষ নয়, আরও স্যাংকশান আসবে। সমস্যা হচ্ছে, এটা শুধু ক্ষমতাসীনদের বা নীতিনির্ধারকদের ক্ষতি করবে না, ক্ষতি করবে আমজনতারও। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের অবস্থা আরও খারাপ হবে। এমনিতেই ঈদের আগে অনেকেই বেতন-ভাতা ছাড়াই বাড়ি যেতে বাধ্য হয়েছে। মুদ্রাস্ফীতি আরও বাড়বে, দ্রব্যমূল্য বাড়বে। অনেকে বেকার হয়ে পড়বে। সরকারি চাকুরেদের বেতন স্কেল আর আগামী ৫-১০ বছরেও আসার সম্ভাবনা দেখছি না। যেটুকু অতিরিক্তর আশায় ছিলেন সবাই, তাও অনিশ্চিত। কাজেই, আমার মতো যারা শুধু বেতনের টাকায় চলেন, তাঁদের জন্য একটাই ভবিতব্য: 'ভবিষ্যৎ অন্ধকার'। দেব দুলাল গুহ।

আপনাদের কী মনে হচ্ছে? RMG সেক্টরের ভবিষ্যৎ কি?

Reference :
https://lm.facebook.com/l.php?u=https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-322346?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR2BewxbZePiiZKygFPDDPNHIdPIWDTbkjxaxmWpEE6DYKXw5z6i1ORLHM4_aem_vLyxz_iZUR9XxlGP6WJvhw&h=AT0GtvLfsgsqW2KdXsrMnz3ZKT552RzI83PzVP3we4_C97hhyLppyzSxI2Ps3mFbavOQ8hqSQtGLf41xul_niJa0ohQo4sZVtJT0ih8yQMEtjm5rDMz0j_84vv9Fb_FXMVY67N-Rgji_ztZS



এদিকে ব্যাংককেও মোদির সাথে বৈঠক হচ্ছে না অধ্যাপক ইউনূসের।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫২
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×