somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোপালগঞ্জ কিলিং: লীগের প্রত্যাবর্তন এবং বিএনপির এগিয়ে যাওয়ার সম্ভাবনা

১৭ ই জুলাই, ২০২৫ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিষিদ্ধ নয়, রাজনৈতিক কার্যক্রম আপাতত স্থগিত হওয়া আওয়ামী লীগ ১১ মাস পর রাজনীতিতে প্রত্যাবর্তন করলো গতকালের ঘটনার মধ্য দিয়ে, পুণ্যভূমি ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমা থেকে।

একই সাথে তারা নিজেদের শক্তি প্রদর্শন করলো। বুঝিয়ে দিলো, তারাও এখনও একটি শক্তিশালী রাজনৈতিক দল এবং দেশব্যাপী তাদেরও অনেক ভোটার আছে।

শুধু কি তাই? তারা এটাও খুব স্পষ্টভাবেই বুঝিয়ে দিলো যে তাদের মহান নেতা শেখ মুজিব সম্পর্কে বাজেকথা বললে, উস্কানিমূলক শ্লোগান দিলে তারা ঘরে বসে থাকে না, এই দুর্দিনেও। এমনকি দলের জন্য নিজেদের জীবন দিয়েও তারা সমর্থনের প্রমাণ দিয়ে গেছে।

সুতরাং, এটা খুব ক্লিয়ার একটা ম্যাসেজ দিলো সবার কাছে যে, আওয়ামী লীগকে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বল এখন বিএনপির কোর্টে। যতই নিন্দা জানিয়ে বিবৃতি দিক, সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কে নতুনদের 'সরকারি দল'টি ভালো মন্তব্য তো কিছু করেনি! কে জানে, বিএনপির ঘাঁটি ফরিদপুর থেকে আবার হেলিকপ্টারযোগে পালাতে হয় কিনা!

ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার দুটি পথই পদ্মা হয়ে, স্থলপথ আটকে দেওয়া খুবই সহজ। আটকে দিলে একমাত্র হেলিকপ্টারই ভরসা। আজ যদি বেসরকারি হেলিকপ্টার দিতে না চাওয়ার গুজবটি সত্যি হয়ে থাকে, তবে কাল সেনাবাহিনীর হেলিকপ্টারের বিকল্প নাও থাকতে পারে!

এটা এখন বিএনপিও বুঝতে পারার কথা যে, যারা মুক্তিযুদ্ধকে খাটো করে চব্বিশকে বড় করে দেখায়, তারা শুক্রবার টুঙ্গিপাড়ার গ্রামে গিয়ে বঙ্গবন্ধুর সমাধি ভাঙতে পারলে দুদিন পর ঢাকার প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশেই মহাগুরুত্বপূর্ণ এলাকায় মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের সমাধিও ভেঙে গুড়িয়ে দিতেই পারে। ইতিমধ্যেই অনলাইনে এমন দাবি চাউর হয়েছে।

তাই, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া 'জাতীয় নেতা'দের আপাতত ওখানে না যাওয়াই ভালো।
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২৫ রাত ১:৪১
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

বাতাস ভাড়ি হবে লাশের গন্ধে

লিখেছেন ফেনা, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২১


ছবিঃ গুগল

আলোচনাটা আপাদত একটা ফাইলে করে টেবিলে তুলা থাক। এসো আগে আমরা একটু ধ্বংস ধ্বংস খেলি।
শত বছর হতে চলল পাইনা বাতাসে তেমন লাশের গন্ধ। জাহানের বাতাসটা ভরে উঠুকনা... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ স্বাধীনতা

লিখেছেন ইসিয়াক, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১২


বাবা পাখিটি গাইছে গান
আমড়া গাছের ডালে।
ছানাগুলো নিশ্চিন্তে
মায়ের বুকের তলে।

রীনা বসে বীনা বাজায়
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি
একটা ধরে আন।

মা শুনে কয় বনের পাখি
বনেতেই মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী
উচিত কাজ... ...বাকিটুকু পড়ুন

×