somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনসিপির কলি ফুটতে শুরু করেছে

০২ রা নভেম্বর, ২০২৫ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল মহামান্য রাষ্ট্রপতির নাম ধরে বলায় হাসনাত আবদুল্লাহর সমালোচনা করেছিলাম। তারও আগে সারজিসের সমালোচনা করেছিলাম তার বক্তব্যর সময় বিদ্যুৎ গেলে দেখে নেওয়ার হুঁশিয়ারি ও বাজে ভাষার ব্যবহারের। আজ একটু প্রশংসা করতে চাই। এবার মনে হচ্ছে তারা ভুল বুঝতে পেরে সঠিক পথে আসছে, রাজনীতি বুঝতে শিখছে। তাদের ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করছে। মনে হচ্ছে তারা ফেসবুকের নিউজের কমেন্টগুলো পড়তে শুরু করেছে, তাদের প্রকৃত জনসমর্থন যে এক বছরেই তলানিতে এসে ঠেকেছে, তারা তা অনুধাবণ করতে পারছে।

একটা প্রতীক তথা শাপলা না দিলে নির্বাচনে যাবে না ইত্যাদি বলা দলটির নেতারা এখন বাচ্চামিকে পিছে ফেলে শাপলা কলিকেই মেনে নিয়েছে। তারা বড় হচ্ছে। এমনকি তারা সবাইকেই বাজেভাবে আক্রমণ করে কথা বলাও আগের চেয়ে কমিয়েছে। নির্বাচন কমিশনকে নিয়েও যা-তা বলা দলটির নেতারা নির্বাচন কমিশনের বরাদ্দ দেওয়া প্রতীক মেনে নিয়ে অত্যন্ত বুদ্ধির পরিচয় দিয়েছে। তারা পরিপক্ক হচ্ছে। তারা বুঝতে শিখেছে, এই কমিশন চেঞ্জ করা সম্ভব নয়। আবার তারা সরকারের বিবৃতিতে বুঝে গেছে নির্বাচনও এড়ানো সম্ভব নয়, সেটা হয়েই যাবে। তাই যা পেয়েছে তাই নিয়েই লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা পরিস্থিতির প্রেক্ষিতে উত্তম সিদ্ধান্ত। তারা কিছুটা হলেও বুঝে গেছে দেশীয় ও আন্তর্জাতিক অবস্থা এখন আর তাদের অনুকূলে নেই। তাই আকাশকুসুম কল্পনা রেখে, সংস্কারকে মূল্য প্রাধান্য না দিয়ে তারা বাস্তবতাকে মেনে নিয়ে নির্বাচনে যাচ্ছে।

ভুলভাল বকে নিজেদের ইমেজ ডাউন না করে আর নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করে নিজেদের ও দেশের ক্ষতি না করে বা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিয়ে ফেব্রুয়ারিতেই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিহে যাওয়াটাই এখন এনসিপির লক্ষ্য হওয়া উচিত। তাহলে তারা এবার না জিতলেও বা প্রধান বিরোধী দল নাহলেও একটা প্রক্রিয়ার মধ্যে আসবে এবং বলা যায় না আগামীতে কলি ফুটে শাপলা হয়েও যেতে পারে। এমন কিছু হলে তখন তারা যেমন দেশ চায়, যেমন সংবিধান চায় তা নিজেরাই ক্ষমতায় গিয়ে করতে পারবে। যদিও এই দলটি জন্ম নেওয়ার আগে এদেরই নির্দেশে আমার উপর নেক্কারজনক হামলা হয়েছিলো, তবুও আমি উক্ত অপরাধের জন্য আমার নিকট মার্জনা প্রার্থনার শর্তে তাদের জন্য এই পোস্টের মাধ্যমে অগ্রিম শুভকামনা জানিয়ে রাখলাম।
দেব দুলাল গুহ.... দেবু ফরিদী
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২৫ রাত ১১:৫০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×