মেঘবালিকা তুমি হেটে চলেছ সৈকতে-
গোধূলি তোমার চাঁদকে করেছে আড়াল;
তুমি নও পরীদের কেউ,নও কোন তারা;
তুমিই আমার শেষ বিকেলের চাওয়া ।
এখন কি তোমার উদাস সময়?
তুমি যার বুকে পা রেখে হাট;
ঢেউয়ের উদ্দামতা কি তোমায় তা চিনতে দেয়নি?
তুমি কি অনেকদিন তার চাপা গুঞ্জন শোননি?
আমি দূর হতে ভাবি তুমি এক ছায়া-
তোমার উদাসীনতা তোমাকে আড়াল করে;
কোথাও কেউ নেই বিশাল বালির রাজ্যে;
চল হাত ধরে যাই গোধূলির ঐ পাড়ে!
তুমি তো আমার স্বপ্নের শুন্যে,
এক ফোটা আলো!
তুমি কী আমার মনের লজ্জাবতি ফুল?
এই মুহূর্তগুলো তোমাকে আমাকে নিয়ে এসেছে অনেক কাছে;
তোমার মন খারাপ থাকলে তুমি চেয়ে নাও তোমার যা চাওয়ার আছে!
খানিক পরেই সমুদ্র আমাকে ছোবে!
আমি আড়াল হব রাতের আঁধারে! !
তুমি কি আমাকে চেননি মেঘবালিকা?
কেই বা তোমার গোধূলির শেষ চাওয়া?
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৫ রাত ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




