somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার মুঠোফোনের কাছে আপনি নিরাপদ তো? ( মুঠোফোন ব্যবহারকারীদের অবশ্যই জানা উচিত)

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সময়ে আমাদের বেশিরভাগ কনফিডেন্সিয়াল ডেটা থাকে আমাদের মুঠোফোনে। এখানে কনফিডেন্সিয়াল বলতে আপনার প্রেমিকা, ফ্রেন্ড বা পরিবারের কোন সদস্যের পাঠানো একটা এসএমএস ও হতে পারে
আবার আপনার দাপ্তরিক কাজের কোন ডকুমেন্ট ও হতে পারে। আপনার এইসকল তথ্য বিভিন্ন ভাবে অন্যের নখদর্পনে চলে যেতে পারে সাবধানতার অভাবে...

মেমোরী কার্ডঃ
ক্ষুদ্র একটি মেমোরী কার্ড আমাদের কতো প্রয়োজনীয় তথ্য বহন করে চলেছে। কিন্তু আপনি জানেন কি যে আপনি আপনার এই সমস্ত ডেটা যতবারই ডিলিট করুন না কেন তার একটা ইমেজ এই কার্ড এ থেকেই যায়। যা মাত্র কয়েক মেগাবাইটের একটি সফটওয়্যার এর সাহায্যে মুহুর্তে ফিরিয়ে আনা সম্ভব। এমনকি মেমোরী কার্ড টি ফরমেট করা হলেও ( যদি শুধুমাত্র প্রাইমারী পার্টিশনটী ভেঙ্গে ফেলা না হয় ) সমস্ত ডেটা ফিরিয়ে আনা সম্ভব। এটা শুধু মেমোরী কার্ড নয় পেনড্রাইভ , হার্ডড্রাইভ যেকোন স্টোরেজ ডিভাইস এর ক্ষেত্রেই প্রযোজ্য। তাই নিজের ব্যবহৃত মেমোরী কার্ড , পেনড্রাইভ , হার্ডড্রাইভ কখনই কারো কাছে হস্তান্তর করবেন না।

সীম কার্ডঃ
আপনার সীম কার্ডের মাধ্যমেও আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে।

১। সীম ক্লোনিংঃ প্রসেসটা অনেক জটিল , কিন্তু যে কেউ এটা করে ফেলতে পারে। সীম ক্লোনিংকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে গেলে যা দাঁড়ায় তা হলো যে আপনার নাম্বারেই আরেকটা সীম এক্সিস্ট করবে। যদি আপনার সন্দেহ হয় যে আপনার সীম ক্লোনিং এর স্বীকার হয়েছে কিনা তাহলে আপনার ফোনটি সুইচ অফ করুন। অন্য একটি ফোন থেকে আপনার নাম্বার ডায়াল করুন যদি কল করতে সমর্থ হন বুঝবেন আপনার সীমটি ক্লোনিং এর স্বীকার হয়েছে।


২। e-care account: প্রত্যেক মোবাইল অপারেটরের ই-কেয়ার সার্ভিস থাকে। যেখানে রেজিঃ করতে গেলে আপনার ফোনে একটি কোড আসবে। তো যেকেউ আপনার ফোনটি হাতে নিয়ে এখানে রেজিঃ করে ফেলতে পারে। এর ফলে সে আপনার কল হিস্ট্রি, রিচার্জ হিস্ট্রী এসব দেখতে পারবে। এক্ষেত্রে করণীয় হলো, আপনি নিজেই একটি ই-কেয়ার অ্যাকাউণ্ট খুলে রাখুন, যাতে ভবিষ্যতে কেউ এটা করতে না পারে। আর আপনার ফোনে কোন কোড আসলে সেটা যদি কেউ পাঠিয়ে দিতে বলে তাহলে ভুলেও সেটা শেয়ার করবেন না।


৩। কল ডাইভার্ট অপশনঃ যেকেউ আপনার ফোন নাম্বারটি তার নাম্বারে ফরওয়ার্ড করে রাখতে পারে। তাহলে যেটা হবে আপনার সকল ভয়েস কল তার নাম্বারে যাবে। আপনি সহজে বুঝতেও পারবেন না। কারন আপনার মনে হবে যে হয়তো আপনার নাম্বারে কল কেউ করেনি। তাই নিয়মিত কল ফরওয়ার্ডিং অপশন ডিজেবল আছে কিনা চেক করুন। অনাকাংখিত ভাবে আপনার ফোনের ব্যালেন্স ডিডাক্ট হচ্ছে কিনা খেয়াল রাখুন।


৪। স্পাই সফটওয়্যারঃ স্মার্ট ফোনের ( ইন্টারনেট কানেক্টিভিটি আছে এবং এক্সটারনাল অ্যাপ ইন্সটল করা যায় এমন ফোন ) ক্ষেত্রে অনেক সময় স্পাই সফটওয়্যার এর মাধ্যমে আপনার তথ্য চুরি হতে পারে। যেমন, আপনার সকল কল রেকর্ড করে নির্দিষ্ট নাম্বারে পাঠিয়ে দিবে এমন অ্যাপ অ্যাভায়লেবল। তাই সার্ভিসিং থেকে নেয়ার পর, বা কাউকে ফোন ব্যবহার করতে দিলে , নেয়ার পর চেক করে দেখুন আপনি ইন্সটল করেননি এমন কোন অ্যাপ রান আছে কিনা...?


অনেকে ভাবতে পারেন আমার তথ্য চুরি করে কার কি লাভ? আসলে আমরা নিজেদের লাভে যতটা না খুশি হই , অন্যের ক্ষতিতে অনেক
সময় তার চেয়েও বেশি খুশি হই। তাই এই তথ্য চুরি করে হয়তো তার কোন লাভ হবে না, কিন্তু আপনার ব্যক্তিগত বা রাষ্ট্রীয় ক্ষতি তো হতে
পারে। তাই সতর্ক হোন এখনই। প্রযুক্তি হোক উন্মুক্ত কিন্তু সাথে সাথে নিরাপদ হোক প্রযুক্তির ব্যবহার।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×