somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন হওয়া উচিত আমাদের সম্পর্কগুলো?

১১ ই মে, ২০১৬ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্পর্কের মাঝে পার্ফেক্টনেস খুজতে যাওয়া বোকামি। কারণ কখনই কোন সম্পর্ককে আপনি কিছু ফালতু প্যারামিটারের এর ভিত্তিতে পারফেক্ট ঘোষণা করতে পারবেন নাহ। যদি আপনার লক্ষই হয় পারফেক্ট কাউকে খুজে বের করা, যে আপনার জন্য জীবন দিয়ে দিবে, এটা করবে , ওটা করবে, ব্লা ব্লা ব্লা... তাহলে এই সম্পর্ক নিয়ে আপনি বেশিদুর এগোতে পারবেন নাহ। একটা সময় গিয়ে আপনার মনে হবে সম্পর্কটার মধ্যে কি যেন একটা নাই। তখন আস্তে আস্তে আপনি সেই সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন। তখন হয় নিজে ঠকবেন , নাহলে আপনার সেই কাছের মানূষটাকে ঠকাবেন।
...
অবশ্য নিজে ঠকার মধ্যেও অনেক সময় মানুষ আনন্দ খুজে পায়। দেখুন নাহ, টাকা দিয়ে টিকিট কেটে আমরা ম্যাজিক দেখি, হাততালি দেই , হাসি... যদিও আমরা জানি ম্যাজিশিয়ান আমাদের বোকাই বানাচ্ছেন।
....
সবাই সমান, এইটাও সম্পর্কের ক্ষেত্রে একটা ব্যারিয়ার। ধরুন, আপনার তিনজন খুব ভালো বন্ধু আছে। আপনি তাদের তিনজনের কাছ থেকে একই রকম ভালোবাসা আশা করতে পারনে না। কারণ একেকজনের ভালোবাসার প্রকাশ, অনুভুতি একেকরকম। আপনি অসুস্থ হলে কেউ হয়তো ফলমূল নিয়ে আপনাকে দেখতে ছুটে যাবে... কেউ হয়তো হাসপাতালে আপনার জন্য রাত জাগবে... আবার কেউ হয়তো দূরে থেকেও আপনার জন্য তার মন পুড়বে। কিন্তু আপনার যদি মনে হয়, এ আমার জন্য এইটা করলো, কিন্তু ও করলো না কেন? ও মনে হয় আমাকে অতোটা আপন ভাবে নাহ... ঠিক এই মুহুর্তে আপনার সম্পর্কের প্রতি বিশ্বাসটা হালকা হতে শুরু করবে... এক সময় বিষাক্ত হয়ে উঠবে সম্পর্কটাই...
.....
প্রত্যেকটা মানুষই ভালোবাসতে জানে। শুধু আপনাকে যেটা করতে হবে, আপনার নিজের মতো করে নয়, আপনার ভালোবাসার মানুষটার ভালোবাসা প্রকাশের ধরণটা আপনাকে বুঝতে হবে তার মতো করে। তাহলেই দেখবেন আপনাকে ভালোবাসার মানুষের অভাব-এই হাইপোথেসিসটা মাথা থেকে উড়ে যাবে।
ভালোবাসাগুলো, ভালোবাসার মানুষগুলো পুরোপুরি পারফেক্ট হয় না, কখনই হতে পারে নাহ.. ভালোবাসার মানুষটিকে পারফেক্ট করে নিতে হয়.... কারণ আমরা যাদেরকে ভালোবাসি তাদের থেকে আমাদের প্রত্যাশাটা সবসময় বেশি হয়... আমরা চাই ভালোবাসার মানুষগুলো নিজে থেকে আমাদের মনে কথাগুলো বুঝে নিক...
......
সম্পর্কের মাঝে আরেকটা বাধা হলো "ইগো" । আমি তিনদিন ওর খোজ নিয়েছি, ও আমার একদিনও খোজ নিলো নাহ... যাহ...আর খোজই নিবো নাহ... এন্ড হেয়ার ইউ আর দ্যা লুজার... ভালোবাসার মানুষগুলোকে বুঝতে পারা আর বুঝাতে পারাটাও ভালোবাসার একটা অংশ। সেটা যদি আপনি করতে না পারেন, সেটা শুধু আপনার অপরপাশের মানুষটারই সমস্যা নাহ, আপনারও ব্যার্থতা।
.......
ভালোবাসাগুলো পারফেক্ট হওয়ার দরকার নেই, শুধু ভালোবাসাটা মেকি না হলেই হয়। দিনশেষে যদি আপনার মনে হয় সেই মানুষটার সাথে আপনার জীবনের একটা মুহুর্ত হলেও ভালো কেটেছে... তার প্রতি, তার সম্পর্কের প্রতি কৃতজ্ঞ থাকুন, সম্পর্কটা ভালো থাকবে, আই গ্যারান্টি ইট।
***
ভালো থাকুক ভালোবাসা আর ভালোবাসার মানুষগুলো। ভালো থাকুক সম্পর্কগুলো, বেঁচে থাকুক হৃদয়ে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ বিকাল ৫:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×