আমি বিদ্রোহ করি শুধু তোমার সাথে,
অন্য কারো সাথে নেই আমার কোন দ্বন্দ।
তুমি কেন এলে আমার সমুখে?
কেন মৃদু হেসে চোখ সরিয়ে নিলে?
কেন আমায় এসে ভালোবাসলে?
তুমি যদি এর কোনটা না করতে, তবে
আজ আমাকে পথে পথে একা বিচরণে
বের হতে হত না, একা রাত ব্যথায় কাটাতে হত না।
তাই আমার যত দ্রোহ সব তোমার সাথে,
যত বিতন্ডা সব তোমারই সাথে।
তুমি না এলে কাছে আমার হতে না,
তুমি না এলে আজ হারাতে হতো না,
তুমি না এলে আমার চেতনা হতো না;
ভালোবাসার চেতনাটা না হলেই কি ভালো হতো না?
তাই আমার বিগ্রহ আজ শুধু তোমার সাথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


