দু:স্বপ্ন দেখার ধকল কাটিয়ে ওঠা যায়,
সুখের স্বপ্ন হারায় যখন অবিমৃশ্যকারী
হৃদয় সুখের ভণিতা করেও পাড় পায় না।
ভীত হয়ে সুখের প্রবল আকাংখা থাকা সত্বেও
দিকে দিকে সুখী মানুষের ভীড়ে হারায়,
কে বা কারা চেনা থেকে অচেনা হয়ে ভীড় করে
সুখের মেকি জনস্রোতে,
পাত্তা দেয়ার কি দরকার তারে।
স্মৃতির হিংস্র ঢেউ আছড়ে পড়ে নিউরণের
প্রতিটি কোণে ক্ষণ-কুক্ষণের থোরাই করে।
দিয়ে যায় শুধু একাকী প্রহর;
ব্যথিত হৃদস্পন্দন নিগূঢ় হয়ে আশাদের যত
মিলিয়ে দূরে ফিরে ফিরে আসে ব্যথাভরা স্মৃতি।
আজ আশা নেই, ভালোবাসা নেই-
বলে হাহাকার করার কি মানে আর?
যে যাবার তাকে যেতে দেয়াই ভালো
আগে-ভাগে যত,
তারে দেরী না করানোই শ্রেয়।
পথ বাকি অজস্র পরিমাণ, একা না থেকে
সাথী খুঁজে নেয়া যাক- হয় না তবু।
আজ দেখার সব আশা ফুরালো,
পুরোনোকে ভুলে নতুনের দিকে
হাত বাড়িয়ে পা চালানো ভালো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


