somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রী'র নিকট একটি ছোট আবদার

০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে মুহূর্তে জাতিসংঘের অধিবেশনে দেশের বাইরে ঠিক সেই মুহূর্তেই গত শনিবার ও রবিবার কক্সবাজারের রামু,উখিয়া,টেকনাফে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের উপর সাম্প্রদায়িকতার যে ঘূর্ণিঝড় তাঁদের সব কিছুকে লন্ড ভন্ড করে দিয়ে গেছে সে সম্পর্কে আপনি সম্যক অবগত আছেন। আজ তাঁদের মাথা গুঁজার ঠাই নেই, প্রার্থনা করার উপাসনালয় নেই, সহানুভূতি দেখানোর কেউ নেই। যারা সহানুভূতি দেখাচ্ছেন তাঁরা এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক কিন্তু ওখানে গিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য অনেকেরই নেই। যদিও আপনার মন্ত্রীসভার দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন,ক্ষতিগ্রস্থদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন তথাপি দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি আমাদের অভিভাবক। আর অন্য সব ঘটনার মতো এ ঘটনাটি বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এই একটি ন্যাক্কারজনক ঘটনা শুধু বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের মনেই আঘাত হানে নি বরং গণমাধ্যমের মারফত বিশ্বে সকল শান্তিপ্রিয় মানুষের মনে চরমভাবে আঘাত হেনেছে এ বর্বরতা।

জানি আপনাকেও প্রচণ্ড ব্যাস্ততার কারনে কর্মব্যাস্ত দিন কাটাতে হয় কিন্তু আপনি তো তাঁদেরও অভিভাবক। আপনি আপনার উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং দোষীদের শাস্তি দেয়ার নির্দেশও দিয়েছেন, কিন্তু একটু সময় করে বেশী না যদি ১ বা ২ ঘন্টার জন্য ঐ ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে তাঁদের মাথায় সহানুভূতির হাতখানা বুলিয়ে ঐখানে বসেই প্রশাসন কে কঠোর নির্দেশ দিতেন যে, বিশৃঙ্খলা যে বা যে দলের লোকজন করুক না কেন শাস্তি হবেই তবে ঐ ভীত আতঙ্কিত মানুষগুলো'র মনের কষ্ট একটু হলেও প্রশমিত হত। আজ তাঁরা অসহায়ের মতো আপনার মুখের দিকে তীর্থের কাকের মতো চেয়ে আছে। আর আপনার তো যেতে বেশী সময় লাগবে না, কারন রাষ্ট্রপ্রধান হিসেবে আপনি সহজেই হেলিকপ্টারে যাতায়াত করতে পারবেন।

আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে, আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি তিনি ছুটে যেতেন তার দেশের নির্যাতিত মানুষের কাছে তা যেভাবেই হোক আর যত ব্যাস্ততাই থাক না কেন। এমন একজন পিতার সন্তানের কাছ থেকে আমরা এতটুকু আশা না আবদার করতেই পারি।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন মানবতার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়ে, একজন অভিভাবক হিসেবে, একজন রাষ্ট্র নায়ক হিসেবে এবং সর্বোপরি একজন মা হিসেবে একটি বারের জন্য হলেও স্বচক্ষে গিয়ে দেখে আসুন আর ক্ষতিগ্রস্থদের মাথায় একটু সান্ত্বনার হাত বুলিয়ে আসুন। দুনিয়াবি কোন স্বার্থের জন্য না,ভোটের আশায় না শুধু মানবতার তাগিদে আপনি একটু আন্তরিক হোন, সৃষ্টিকর্তাও আপনার প্রতি সহায় হবেন। আর হামলাকারীরা যে বা যারাই হোক তাঁদের দ্রুত বিচারের ব্যাবস্থা করুন।

মহান আল্লাহ্‌ আপনার মঙ্গল করুন, এই প্রত্যাশায়

--আমরা বাংলার শান্তিপ্রিয় জনতা।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌভাগ্যের কপাল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৭ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮


এই কবিতাকে ভুলে যাওয়ার
সবচেয়ে উত্তম কাজের মধ্যে
নিঃশ্বাস ফেলার কিছু জায়গা পাব;
স্বার্থপর কবিতা কোনদিন আমাকে
স্মরণ করবে না- কি দরকার
এতো বর্ণ মালার প্রেম লেখে,
তার চেয়ে আমি দুবলা ঘাস হই... ...বাকিটুকু পড়ুন

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

×