
এ মাসের ৩১ তারিখ থেকে ইউএস ওপেন শুরু হতে যাচ্ছে। তাই ভাবলাম, এর বিশ্লেষণ এবং বিশেষত্ব নিয়ে একটি পোষ্ট দিলে খুব একটা মন্দ হয়তোবা হয় না। তাই, ইউএস ওপেনের বিশ্লেষণ এবং বিশেষত্ব উল্লেখ করে একটি পোষ্ট দিলাম। আশা করি, আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না।
ইউএস ওপেনঃ====================================
ইউএস ওপেনের পূর্ণরূপ হল, ইউনাইটেড ষ্টেটস ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ। এটি টেনিসের একটি প্রাচীন টুর্নামেন্ট, যেটি আজ পর্যন্ত চলে আসছে। এটির শুরু হয়েছিল ইউনাইটেড ষ্টেটস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ(শুধুমাত্র পুরুষ একক) নামে এবং এই নামে টুর্নামেন্টটি চলেছিল ১৮৮১ সাল পর্যন্ত। তারপর থেকে এটি ইউএস ওপেন নামে পরিচিতি পেয়েছে।
১৮৮৭ সালের পর থেকে ইউএস ওপেন সংখ্যাতত্ত অনুসারে প্রতিটি বছরের চতূর্থ এবং শেষ গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট হিসেবে চলছে। এবং এটির সময়কাল হল, আগষ্ট এবং সেপ্টেম্বর মাসের মাঝ থেকে ২টি সপ্তাহ।
ইভেন্টঃ=========================================
ইউএস ওপেনের মূল টুর্নামেন্টে ৫টি ইভেন্টে খেলা হয়ে থাকে।
১| পুরুষ একক
২| মহিলা একক
৩| পুরুষ দ্বৈত
৪| মহিলা দ্বৈত
৫| মিশ্র দ্বৈত
এবং, বাড়তি টুর্নামেন্টে খেলা হয়ে থাকে ৩টি ইভেন্টে।
১| সিনিয়র
২| জুনিয়র
৩| হুইলচেয়ার
ষ্টেডিয়ামঃ=======================================
১৯৭৮ সালের পর থেকে ইউএস ওপেন নিউইয়র্ক সিটির ফ্লাশিং মিডোর করোনা পার্কে অবস্থিত "ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার"এ অনুষ্ঠিত হচ্ছে। এই টেনিস সেন্টারটির পূর্বনাম ছিল "আর্থার অ্যাশ ষ্টেডিয়াম"(নাম পরিবর্তন করা হলেও এখনও আর্থার অ্যাশ ষ্টেডিয়াম নামেই বেশি পরিচিত)। বলা হয়, এই ষ্টেডিয়ামটি পৃথিবীর সবচাইতে বড় টেনিস ষ্টেডিয়াম(ধারণক্ষমতা ২৪,০০০)।

* ইউএসটিএ - ইউনাইটেড ষ্টেটস টেনিস অ্যাসোসিয়েশন।
সারফেসঃ=======================================
শুরু থেকে ইউএস ওপেনের কোর্টটি ছিল ঘাসের(১৮৮১-১৯৭৪)। তারপর খুব কম সময়ের জন্য এটাকে ক্লে কোর্টে পরিবর্তিত করা হয়(১৯৭৫-১৯৭৭)। তারপর থেকে ইউএস ওপেনে যে ধরনের হার্ডকোর্টে খেলা হয়, সেটাকে "ডেকোটার্ফ" বলা হয়ে থাকে। ডেকোটার্ফ তৈরি করা হয় অ্যাক্রিলিক, রাবার, সিলিকা, কংক্রিট এবং অ্যাসফল্ট দিয়ে। ডেকোটার্ফ দিয়ে তৈরি করা হার্ডকোর্ট এখন ব্যবহৃত হয়ে থাকে ইউএস ওপেন এবং এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাস্টার্স ১০০০ ইভেন্টের কানাডা এবং সিনসিনাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টগুলোতে। যেগুলো ইউএস ওপেন সিরিজের অন্তর্ভুক্ত টুর্নামেন্ট। উল্লেখ্য, ডেকোটার্ফের কোর্ট এর আগে বেইজিং অলিম্পিক ২০০৮ এবং অ্যাথেন্স অলিম্পিক ২০০৪ এ ব্যবহার করা হয়েছে।
পার্থক্যঃ========================================
অন্যান্য গ্র্যান্ডস্ল্যাম থেকে ইউএস ওপেনের পার্থক্য হল........
অন্য ৩টি গ্র্যান্ডস্ল্যামে ফলাফল নির্ধারণের জন্য পুরুষদের ক্ষেত্রে পঞ্চম এবং মহিলাদের ক্ষেত্রে তৃতীয় সেট ধারাবাহিকভাবে খেলতে হয়, যতক্ষণ পর্যন্ত দুই গেমের ব্যবধান সৃষ্টি না হয়। কিন্তু, ইউএস ওপেনের ক্ষেত্রে ফলাফল নির্ধারণের জন্য শেষ সেটে সরাসরি টাইব্রেকারে যাওয়া হয়।
আপাততঃ এটুকুই লেখলাম। আরও বিস্তারিতভাবে লেখার ইচ্ছে থাকা সত্বেও লেখতে পারছি না।
এই পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
বিঃদ্রঃ এবারের ইউএস ওপেন ৩১শে আগষ্ট থেকে ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




