
ক্যারিয়ারে ৩য় বারের মত সিনসিনাটি মাষ্টার্স শিরোপা জিতলেন লন টেনিসের সম্রাট রজার ফেদেরার। টেনিসের ওপেন যুগ শুরু হবার পরে ইতিহাসে ৪র্থ খেলোয়াড় হিসেবে ৩ বার(২০০৫,২০০৭,২০০৯) সিনসিনাটি মাষ্টার্স জিতলেন ফেদেরার।

আজ সিনসিনাটি মাষ্টার্সের ফাইনালে র্যাংকিং-এর ৪র্থ স্থানের অধিকারী সার্বিয়ার নোভাক জোকোভিচকে ৬-১, ৭-৫ গেমে হারিয়ে শিরোপা জেতেন ফেদেরার। তিনি আজ আরও একবার ম্যাচটিতে তাঁর দৃষ্টিনন্দন পারফর্মেন্স দেখালেন।

২য় সেটে জোকোভিচ ৩-০ গেমে এগিয়ে থাকার পরও ফেদেরার তাঁর চিরাচরিত কুল ব্রেনের খেলা খেলে সেটটি জেতেন ৭-৫ গেমের ব্যবধানে। সেই সাথে ম্যাচ এবং সিনসিনাটি মাষ্টার্সের শিরোপা তো বটেই!!
রজার ফেদেরার(১) সেমিফাইনালে ইংল্যান্ডের অ্যান্ডি মারে(২) কে ৬-২, ৭-৬(৮) গেমে হারিয়ে এবং সার্বিয়ার নোভাক জোকোভিচ(৪) স্পেনের রাফায়েল নাদাল(৩) কে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন।
ফেদেরার সিনসিনাটি মাষ্টার্সের জয় দিয়ে ৩১শে আগষ্ট থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনের প্রস্তুতি ভালোভাবেই সম্পন্ন করলেন।
উল্লেখ্য, রজার ফেদেরার গত ২৪শে জুলাই যমজ কন্যাসন্তানের বাবা হন। এবং বাবা হওয়ার পর এটাই তাঁর প্রথম কোন শিরোপা জয়। ফেদেরার সিনসিনাটি মাষ্টার্সের শিরোপা তাঁর ১ মাস বয়সী যমজ কন্যাসন্তানদ্বয়ের প্রতি উৎসর্গ করেছেন।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




