
মেজাজটা এমুন গ্রম হইয়া আচে, ভাষায় প্রকাশ করা সম্ভব না। তার ওপর গ্রমটা হইলো গ্রামীণফোনের ওপর!!
গত তিনদিন ধইরা একখান এক্সপ্লোর সিমের জন্য ওদের জিপিসিতে(গ্রামীণফোন সেন্টার) ঘুরতেছি। থাকি ময়মনসিংহে। জিপির আর সব কাষ্টোমার সার্ভিস ঠিক আছে, কিন্তু নতুন সিম নিবার লাইগ্যা আইচি, এই কতা হুনলে চাইর হাত-পা এক কইরা ক্ষমা চায়!! সিমের অভাব, তা কিন্তু না।
সকালে গেলে একখান টোকেন দিয়া কয়, ৩টার পরে আসেন। ৩টার পরে গেলে কয়, কাইলকা সকাল ১০টায় আসেন। গত তিনদিন ধইরা এই চলতাছে।
প্রথমদিন গেলাম ১২টার সময়। দুপুর হয় হয়। কইলো, বিকালে আসেন ৩টার পরে। কি আর করা!! ঘুরতে ঘুরতে গেলাম আমার এক অতিপ্রিয় এবং পরিচিত লোকের অফিসে। সেইখানে কিচুক্ষন গফ-সফ কইরা গেলাম ব্যক্তিগতভাবে প্রিয় এক ওয়ারিদ ফ্রাঞ্চাইজে(ময়মনসিংহ ইষ্ট ফ্রাঞ্চাইজ)। সেইখানে আগে মাঝেসাঝেই যাইতাম। ইদানিং একদমই যাওয়া হয় না। প্রায় পৌনে ১ বছর পরে গেলাম। গিয়া দেখি, দুইজন প্রিয় ভাইজান হাওয়া!! তার জায়গায় আইছে নতুন এক ভাইজান আর এক বোনজি। কতা হইলো, পরিচিত হইলাম। হেগোরেও আপন কইরা লইলাম। সবার লগে কিচুক্ষন কতা-বার্তা কইয়া হালকা-পাতলা ক্যান্ডি(আমার পুরানো স্বভাব। ওয়ারিদের এই ফ্রাঞ্চাইজে যতদিন ধরে যাই, সাথে পকেট ভর্তি করে ক্যান্ডি নিয়ে যাই। সবাইকে দিই। আমিও খাই। খুব মজা পাই। মানুষগুলা সত্যিই ভালো।) বিতরণ কইরা হেড ম্যানেজারের লগে টাংকি মাইরা(ব্যাটা মানুষ কিন্তুক!! দুই পোলার বাপ) বাইর হইলাম সাড়ে ৪টার সময়। আগেকার দিনের কতা মনে পড়তাচিলো। আগে সময় পাইলেই যাইতাম। ওগো সবটির লগে সময় কাটাইতে আমার খুব ভালা লাগতো। আইবার কালে কয়, আবার আমাগোরে ভুইল্যা যাইয়ো না। এট্টু-আট্টু মনে রাইক্কো। তুমারে আমরা খুব মিসাই(কেন জানি না, আমি সত্যিই ওদের কাছে খুব প্রিয়)
জিপিসিতে গিয়া হুনি, আমারে নাকি কাইলকা আইতে হইবেক। কি আর করা? ভাবলাম, আমার দোষেই হয়তো এমুন হইচে। দেরি কইরা ফালাইচি। ভগ্নমনোরথে বাসায় ফিরলাম।
গতকালকে আবার গেলাম। এইবার ১০টার সময় যাইতে দেরি হইলো। গিয়া পৌঁছলাম সোয়া ১১টায়। এইবারও কয়, ৩টার পরে আসেন।
ঘুম থেইক্কা উঠতেই দেকি, বাজে ২:৩৫ মিনিট!!! উরে বাবা! দিলাম "ধৌড়"। গিয়া পৌঁছলাম ৩টার পঞ্চ মিনিট আগে। ঢুকলাম জিপিসিতে। ঢুকতেই আবারও শুনি, আমারে নাকি কাইলকা আইতে হইবো। মেজাজ এইবার চ্রম গ্রম হইয়া গেলো। জিপিসির দরজায় সবসময় ৩ জন সিকিউরিটি থাকে। হেগোরে কইলাম, আমার জিপিসির হেড ম্যানেজাররে দরকার। হেরা কয়, তাইন নাকি একন খাইবার গেচেন!!! আমার কতা হুইন্যা আরও কিচু পাবলিক সিকিউরিটিরে কইলো, আমরা আইজকাই সিম নিতাম চাই। সিকিউরিটিত্রয়(থ্রি ষ্টুজেস) কুনমতে হেগোরে আটকাইলো। আমিও ভাবলাম, আইজকা যাইগা। কাইলকা আইয়া যদি কাম না হয়, তাইলে হইবেক এক এসপার-ওসপার। এই নিয়ত লইয়া ফিরলাম।
আইজকা আবার গেলাম। আবারও সেই একই খান্ড?!!? আর সহ্য করা যায়? এইবার থ্রি ষ্টুজেসরে ধরলাম। কইলাম, হেড ম্যানেজার কই? একনও ঘুম থেইক্কা উঠে নাই? কয়, এইভাবে কন ক্যালা? হেড ম্যানেজার একন বিজি আচেন। আমি কইলাম, কি করতে বিজি? সাজগোজ?(হেড ম্যানেজার মাইয়া মানুষ)। কইলো, উনি আপিসের কাজে বিজি। আমি কইলাম, নাম কন। হেরা কয়, নাম কইতে পারি না। আমি কইলাম, আমি ভিতরে যামু। হেরা সসম্মানে আমারে পথ ছাইড়া দিলো। গেলাম। গিয়া ধরলাম এক কাষ্টোমার ম্যানেজাররে। হেরে ডাইরেক্ট কইলাম, হেড ম্যানেজারের নাম জানতাম চাই। হেরা কয়, কিল্লাই? আমি কইলাম, অভিযোগ করুম, এল্লাই। হেরা কয়, কওন যাইবো না। আমি কইলাম, কওন লাগবো। আপনে কন। কিচুক্ষণ তর্ক করার পরে শ্যাষম্যাষ তাহার নামখানা জানা গেলো। নামটা হুইন্যাই বুঝলাম, তাইন ক্যান এমন ফাজিল!!
মেজাজ চ্রম গ্রম লইয়া আবার বাসায় ফিরলাম। ফিইরা বাসায় ঢুকতে না ঢুকতেই কল দিলাম ১২১ এ। হেই পাশের ব্যাটায় কতা কওনের আগেই আমি কইলাম, কমপ্লেন ম্যানেজমেন্টরে লাইন দেন। হে কয়, যা কওনের আমারে কন। আমি কইলাম, এইটা কাষ্টোমার কেয়ারের ব্যাফার না। আমি কমপ্লেন করুম আপনেগোরে জিপিসির ব্যাপারে। হে জোর দিয়া কয়, আপনে সব আমারে কন, আমি কমপ্ল্যান ম্যানেজমেন্টের কাছে পৌঁছাইয়া দিমু। আমি কইলাম, ক.ম্যানেজমেন্টের মেইলাইডি বলেন। হে কয়, মেইলাইডি নাই, আচে ফ্যাক্স। মেজাজ আরও হট হইলো। কইলাম, এইসব ব্যাফার ক্যান?? আর কুন উফায় নাই? কইলো, না। আমি কইলাম, আফনের কাছে কইলে আমার কমপ্লেন কবে ম্যানেজমেন্টের কাছে পৌঁছাইবো, আল্লা মালুম। হে একটু অপমানিত হইলো মনে লয়। কইলো, আমি কতা দিলাম, আমি এক্কুনি পাঠামু। আফনে ডিটেইলস কন।
কি আর করমু?
হে কইলো, ঠিক আচে স্যার, আমি আপনার কমপ্লেন পাঠিয়ে দিয়েছি। শিঘ্রম শিঘ্রম আপনার কাছে কল দেয়া হবে, আপনার প্রবলেম সলভ হয়েছে কিনা জানার জন্য। আমিও বোকা গাধার মতন কইরা কইলাম, উখে। তারপর লাইন কাইট্টা দিলাম। তয় তার আগে কইলাম, প্রবলেমটা খালি আমার না, আরও অনেকের।
ভাবতেছি, আইজকা আড়াইটার সময়ই গিয়া হানা দিমু। আইজকা যদি আমারে সিম না দেয়, তাইলে খোপোড় কইরা ছাড়ুম। ফাইজলামি পাইছে!!
বিঃদ্রঃ ৬দিন আগেই একটা এক্সপ্লোর সিম কিনচিলাম, নেট ইউজের লাইগ্যা। আমার আগের সিমে নেট প্রবলেম করতাচিলো। তখনের ব্যাপারটা ছিলো ২দিনের। আগেরদিন বিকালে গেচিলাম, কইয়া দিচিলো পরেরদিন সকালে যাওয়ার জন্য। সকালে গিয়া পাইয়া গেচিলাম। কিন্তুক এইবারের ব্যাফারটা বড়ই কঠিন!!!
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



