somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ হারছে... তয় আইসিএল এর পোলাপাইনরা কইলাম আইতাছে :)

০৭ ই জুন, ২০০৯ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের লগে বাংলাদেশের হার দেখে অনেক কষ্ট লাগছে... তবে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে সব কিছু সম্ভব তাই ভেবে মন কে সান্তনা দিচ্ছি :( ভাবছেন কি আবল তাবল বলছি, ভারত ফেভারিট ওরাই জিতছে, এতে সান্তনা টান্তনা আবার কিসের?? আমার কাছে কিন্তু টি ২০ তে বাংলাদেশই ফেভারিট..

ক্রিকেটের পাগল ভক্ত সেই ছোটবেলা থেকে... সেই প্রিন্সের বোলিং, বুলবুল- আকরাম-নান্নুদের স্বর্ণযুগ... মাঠে গিয়ে কত খেলা দেখা... পকেট রেডিওতে খুদাবক্সের কমেডি ধারাবর্ননা শুনে লাফাতে লাফাতে স্কুলে যাওয়া। আজও এই ব্যস্ততার যুগে বাংলাদেশের খেলা শুনলেই রক্তে বান উঠে, টিভির সামনে বসে যাই ঝালমুড়ি কিংবা বাদাম ভাজার প্যাকেট হাতে। আজ অনেক কাজ, সকাল সকাল অফিস যেতে হবে তবুও রাত জেগে খেলা দেখা। বাংলাদেশের খেলা বলে কথা... একটু আগেই গেইলের নির্মমতার সামনে পাঁচ ওভার হাতে রেখেই অস্ট্রেলিয়ার করুন আত্মসমর্পন দেখে আরও আশাবাদী মন, তামিম ও যদি জ্বলে উঠে, কিংবা আগের সেই মাশরাফি... সাকিব আমার অলটাইম ফেভারিট, সাথে যদি দয়া করে আশার ফুলের কৃপা হয়, যদি নটিংহ্যাম এর ইংল্যান্ডের সাথে সেই বিদ্ধংসী ব্যাটিং আবার দেখা যায় Click This Link

মাশরাফির প্রথম ওভারটা যেমন তেমন, কিন্তু রুবেলের পরের ওভার ভালোই তো ছিলো। কেনো যে রিদমে থাকা রুবেলকে সরিয়ে শাহাদাত কে আনলো... গায়ে গতরে বড় হওয়া মানেই যে সব নয় শাহাদাতের চেয়ে বড় উদাহরণ আর কে দিতে পারবে? আসুরিক চিৎকার দিয়ে শুরু হওয়া বলগুলোর বাউন্ডারির গোল চক্করে করুন আত্তাহুতি দেখে মন খারাপ হয়ে গেলো... তবুও সাকিব এলো ভালো করলো, রিয়াদও খারাপ করছিলো না তবুও ওকে বসায় রুবেল রে দিলো... আর রুবেলের প্রথম বলটাও সেরকম, যুবরাজ কেনো পাড়ার যেকোনো আক্কাস মফিজও সেটাকে বাউন্ডারীতে পাঠাতো... তবুও মন্দের ভালো দুশো হয় নাই, অষ্ট্রেলিয়ার সাথেই তো ১৮০র কাছাকাছি গিয়েছিলো আর এটা তো ভারত..

তামিমের এজ করে বাউন্ডারি দেখে যত ভয় পেয়েছিলাম, শেষ বলে তুলে লং দিয়ে চার তা পোষায় দিলো অনেকখানি, পরের ওভারে জুনায়েদের ছয়... নড়েচড়ে বসার পালা... হটাৎ তামিমের আত্তাহুতি আর মড়ক.. ফুল সাবের কেরামতি অনেক আগেই শেষ, সাকিবও কি যে করলো... ওঝার বীনে সবাই কুপোকাৎ... নির্বাচকদের সবার ফেভারিট রকিবুল খেলা নিয়ে খেলা করলো আর বাকী সবাই এলো আর গেলো.. মাশরাফির ছয় আর নাইমের শেষ ওভার এন্টারটেইনমেন্ট তখন গ্যালারী শো ছাড়া আর কোনো কাজে লাগলো না, আমরা হেরে গেলাম...

মন খারাপ নিয়ে জেগে উঠা একটা ভোরে প্রথম আলো খুলেই কেমন ভালো লাগা জেগে উঠলো... খেলার পাতার একটা ফিচার ঘরে ফিরলো ঘরের ছেলেরা.... শাহরিয়ার নাফিসের মাথায় ঋষিদের মতো চুল, আফতাব আছে সেই আগের মতোই... এই বিশ্বকাপ নিয়ে চিন্তা করে কি হবে, সামনের বিশ্বকাপের কথা ভাবি। রকিবুলের জায়গায় আফতাব, ওপেনিংএ নাফিস, নাইম এর বদলে কাপালী... কে জানে আশরাফুলের জায়গায়ও এদেরই কোনো একজন...আর দশ জন যে যাই বলুক আমি এখনও বিশ্বাস করি আইসিএল বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করে নাই, বরং আইসিএল কেই বাংলাদেশ ক্রিকেটের আরো সহজ চোখে দেখা উচিত ছিলো... যাই হোক দেখা হয় নাই আমাদের দুর্ভাগ্য, এখন তো ফেরা হয়েছে, কুলিং পিরিয়ড মড যাক... বাংলাদেশ আবার আমাদের হাসাবে...
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×