পানিপথের ডিজিটাল থুক্কু এনালগ যুদ্ধ
২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পানিপথের ডিজিটাল থুক্কু এনালগ যুদ্ধবহুল কাঙ্খিত বৃ্ষ্টির আগমনে পরিতৃপ্ত মনে ঘুমিয়ে সকালে বৃষ্টিদিনের শ্রেষ্ঠ উপাদেয় মেনু খিচুড়ী দিয়ে নাস্তা সেরে ফুরফুরে মেজাজে যেই অফিসে রওনা দেব, দেখি দীর্ঘ দিনের অব্যবহারে বর্ষার সঙ্গী ছাতাখানা ভাঙা। ভোগান্তির শুরু টের পেলাম রাস্তায় পা দেবার পর। দু কিলো দীর্ঘ জ্যাম দেখে র্শ্টকাট রাস্তায় রিকশায় ডাবল ভাড়া দিয়ে এক তৃতীয়াংশ পথ পেরোবার পর রিকশাও অচল। অতঃপর শেয়ারে সিএনজিতে কমলাপুর। হেটে স্টেশন পেরিয়ে ১০টাকা ভাড়ার দুরত্বে মতিঝিলে ৫০ টাকায় রাজী হয়ে রিকশায় উঠে কিছুদুর যাবার পর টের পেলাম বিপদ সামনে। যে দুর্গম খানাখন্দে ভরা রাস্তা দিয়ে কোমরপানি ডিঙিয়ে রিকশা ইঞ্চি ইঞ্চি করে এগুচ্ছিল তাতে অসহায় হয়ে যেকোন মুহুর্তে দুর্ঘটনায় পতনের অপেক্ষায় থাকা ছাড়া আর কোন উপায় ছিল না। ভাগ্যের হাতে নিজেকে সমর্পন করে ডিজিটাল বাংলাদেশের এনালগ যোদ্ধা পানিপথে আটকে রইলাম পুরো দেড়ঘন্টা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও...
...বাকিটুকু পড়ুন
আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন