somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি করি, কেন করি, জানতে চাই . . .

০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা 2004 সালের অগাস্ট মাস। আমি কলেজ জীবন শুরু করতে যাচ্ছি। কলেজে গেলাম। গিয়ে দেখলাম সবার কত জল্পনা-কল্পনা, কত কি ভাবছে। জানতে পারলাম নোটিস বোর্ড দেখে রুম নম্বর দেখে নিতে হবে। 301 নং রুম। গেলাম । বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেধাবী ছেলেগুলোর মাঝে নিজেকে ভীষণ নগন্য মনে হল। সময়মত একজন স্যার এলেন ক্লাসে। শোভন স্যার। উনি বললেন, 'এটা গ্রুপ ফোর'। শুনেই অনেকের মাথায় হাত। একজন বলল, 'আমি আগেই জানতাম, গ্রুপ ওয়ান 231 নং রুম'। একে একে পিরিয়ড গুলো যাচ্ছিল। গুহ স্যার অনেক মজা করলেন। আমরাও ভাবলাম, 'বাহ ! কলেজ কত মজার'। কিন্তু রেসেস এর পর ক্লাসে এলেন সাদা শার্ট আর কালো প্যান্ট পরা এক স্যার। স্যারের নাম জহরলাল সরকার। ম্যাথ ডিপার্টমেন্ট এর। এসেই শুরু করে দিলেন নানা রকমের ডেফিনেশন জিজ্ঞেস করা। কোণ কারে কয়, সাইন থেটার সংজ্ঞা কি ইত্যাদি। কেউ কেউ অতি জ্ঞানী সাজতে গিয়ে বোকা বনল। সবার কথাতেই কোথাও না কোথাও ফাঁক রয়ে যাচ্ছিল। স্যার সেগুলোকে ঠিক করে দিচ্ছিলেন। শেষে সেই বিখ্যাত উক্তি করেছিলেন,
' আমরা সবাই এ ডবল + ... আসলে সি -'

প্রথম প্রথম মনে হত, 'ওরে বাপরে! কি এক স্যার পেলাম'। কিছু দিন যেতে না যেতে বুঝলাম আসলে কাকে পেয়েছি। আমরা সবাই স্যারের ক্লাস করে বুঝতে পেরেছি যে, প্রকৃত শিক্ষা ও সততার সঙ্গে আসলে কি সম্পর্ক। স্যারের প্রতিটি ক্লাস আমাদের জন্য ছিল জীবন গঠনের এক একটি পদক্ষেপ। স্যার মাঝে মাঝে আমাদের সাথে রসিকতা করতেন, তবে ছাত্র ছাত্রই থাকত আর স্যার স্যারই থাকতেন। তাঁর ব্যক্তিত্বআমাদের মুগ্ধ করত । স্যার দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে মাঝে মাঝে হতাশ হয়ে পড়তেন। তবে আমাদেরকে আগামীর জন্য তৈরি হতে বিশেষ ভাবে তাগিদ দিতেন (যদিও সবসময় সরাসরি সেটা বলতেন না)।

নিয়মশৃঙ্খলার দিক থেকে মনে হয় স্যার ছিলেন অদ্্বিতীয়। কেউ একটা ম্যাথ প্র্যাকটিকাল শীট কম জমা দিলে সে পারসেন্টেজ পেতনা। এটা তখন খুব যন্ত্রনাদায়ক মনে হলেও ভবিষ্যতে হয়ত এর ফল আমরা পেয়ে যাবো। স্যার বলতেন, ' আমার আগে তোমরা ক্লাসে ঢুকতে পারবা কিন্তু পরে না '।

স্যারের জীবনযাপন আমাকে অবাক করত। বাংলাদেশের সেরা কলেজের এই শিক্ষককে আমি কখনও সাদা শার্ট আর কালো প্যান্ট ছাড়া অন্য কোন পোশাকে দেখিনি। স্যার প্রাইভেট পড়াতেন তবে শিক্ষার বাণিজ্যিকীকরণ করেননি। নীতির প্রশ্নে অটল থেকেছেন বলেই কখনও কোন শক্তি তাঁকে টলাতে পারেনি।

স্যার বলতেন, "কি করি, কেন করি, কিভাবে করি জানতে চাই "। আমি শিক্ষার এ মূলমন্ত্র জানতে পারার জন্য স্যারের কাছে কৃতজ্ঞ। আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা জহর স্যার। তাঁর সম্পর্কে আরও বলার আছে, সেজন্য হয়তো দুবছরের কলেজ জীবন যথেষ্ট নয়। প্রিয় কলেজ ছেড়েছি আগেই, কয়েকদিন পরে ভার্সিটিতে ক্লাস করব, পরে আরও জীবন আছে, স্যারের সাথে অনেকদিন দেখা নেই, কিন্তু তিনি আমার মনে চির ভাস্বর হয়ে থাকবেন।

কলেজ জীবনটা আসলেই অনেক মজার ছিল ...

ইচ্ছে করে সে দিনগুলোকে ফিরে পাওয়ার...
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:৩৯
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×