somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবদুর রহমান মাসুম
মুজাফফর বিন মহসিন সাহেব রচিত "জাল হাদিসের কবলে রাসুলুল্লাহ সল্লল্লহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত বইয়ের দলিল ভিত্তিক পর্যালোচনাঃ

ভুল নং-৮ঃ ফজর ছালাতের ওয়াক্ত

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাইখ আবদুল গফফার (হাঃফি)
.
ফজরের ছালাতের ওয়াক্ত
লেখক লিখেছেন, ছুবহে ছাদিকের পর
হতে ফজরের ওয়াক্ত শুরু হয়।
সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত থাকে।
সমস্যাজনিত কারণে সূর্যোদয়ের
পূর্ব পর্যন্ত আদায় করা যায়। এ
পর্যন্ত লিখে তিনি ৪৫৫ নং টীকা
যুক্ত করেছেন। টীকায় তিনি তাঁর
উপরিউক্ত কথার বরাত দিয়েছেন
বুখারী শরীফের ৫৫৬ ও ৫৭৯ নং
হাদীসের।
.
পর্যালোচনা: বরাত অনুযায়ী নম্বর
দুইটিতে ঐরূপ কোনো হাদীস আমি
পাইনি। নম্বর দুইটিতে যে হাদীসটি
আছে তা এই-
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ
ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ﺇِﺫَﺍ ﺃَﺩْﺭَﻙَ ﺃَﺣَﺪُﻛُﻢْ
ﺳَﺠْﺪَﺓً ﻣِﻦْ ﺻَﻼَﺓِ ﺍﻟْﻌَﺼْﺮِ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﺗَﻐْﺮُﺏَ
ﺍﻟﺸَّﻤْﺲُ ﻓَﻠْﻴُﺘِﻢَّ ﺻَﻼَﺗَﻪُ ، ﻭَﺇِﺫَﺍ ﺃَﺩْﺭَﻙَ
ﺳَﺠْﺪَﺓً ﻣِﻦْ ﺻَﻼَﺓِ ﺍﻟﺼُّﺒْﺢِ ﻗَﺒْﻞَ ﺃَﻥْ ﺗَﻄْﻠُﻊَ
ﺍﻟﺸَّﻤْﺲُ ﻓَﻠْﻴُﺘِﻢَّ ﺻَﻼَﺗَﻪُ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের কেউ
যখন সূর্যাস্তের পূর্বে আসরের এক
রাকআত পায় তখন সে যেন তার
সালাত পূর্ণ করে এবং যখন
সূর্যোদয়ের পূর্বে সালাতে ফজরের
এক রাকআত পায় সে যেন তার
সালাত পূর্ণ করে ।’
লেখক হয়তো বলবেন, ‘আমি এই
হাদীসের বরাত দিয়েছি আমার
শেষোক্ত বাক্য ‘‘সমস্যাজনিত
কারণে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত
আদায় করা যায়’’-এর সমর্থনে’।
কিন্তু লেখকের বিরূদ্ধে তখন প্রশ্ন
দাঁড়াবে যে, এই হাদীসে তা বলা
হয়নি। এই হাদীসে যা বলা হয়েছে
তার মর্মার্থ হল, ফজরের এক
রাকআত পড়ার পর যদি সূর্য উদিত
হয়ে যায় তবে সূর্যোদয়ের কারণে
সে যেন সালাত পরিত্যাগ না করে,
বরং সে যেন তার সালাত পূর্ণ করে
নেয়। অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে
এক রাকআত আদায় করতে পারলে
তার দ্বিতীয় রাকআতটি সূর্যোদয়ের
মুহূর্তে আদায়কৃত হলেও তার সালাত
হয়ে যাবে । সূর্যোদয়ের পূর্ব
পর্যন্ত নয় বরং সূর্যোদয়ের
মুহূর্তে আদায় করার কথা বলা হচ্ছে।
উল্লেখ্য: সূর্যোদয়ের মুহূর্তে
সালাত আদায় অন্যান্য হাদীসের
বক্তব্য মতে হারাম। সেইসব
হাদীসের সঙ্গে এই হাদীসের
বক্তব্য সাংঘর্ষিক হওয়ায় এই
হাদীসের প্রায়োগিক ক্ষেত্র কী তা
নির্ণয়ে ফকীহ ও মুহাদ্দিসগণের
মাঝে বিস্তর মতভেদ রয়েছে। সেটি
স্বতন্ত্র এক আলোচ্য বিষয়।
সমস্যাজনিত কারণে সূর্যোদয়ের
পূর্ব পর্যন্ত আদায় করা যায়।
লেখকের এই কথাটি এই হাদীসে তো
নয়ই কোনো হাদীসেই নেই। দেখুন,
লেখক প্রথমে বলেছেন যে, ছুবহে
ছাদিকের পর হতে ফজরের ওয়াক্ত
শুরু হয়। সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত
থাকে। এটি শুধু লেখকের বক্তব্য নয়,
ওয়াক্ত সংক্রান্ত সব হাদীসের
বক্তব্যও তাই। সূর্যোদয়ের পূর্ব
পর্যন্ত যখন ফজরের ওয়াক্ত থাকে
তখন সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত
ফজর আদায় করা সর্বাবস্থায় বৈধ
হবে। কোন সমস্যা বা ওজর থাকুক
বা না থাকুক। সমস্যাজনিত কারণে
সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত আদায়
করা যায়’ - লেখকের এই কথা দ্বারা
বুঝা যায় যে, সমস্যা না থাকলে
সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত আদায়
করা যাবে না । অথচ একটু পূর্বে তিনি
বলে আসলেন যে, ফজরের ওয়াক্ত
সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত থাকে।
লেখকের বক্তব্য এখানে
স্ববিরোধী হয়ে যাচ্ছে। আসলে
‘সমস্যাজনিত কারণে’ শর্তটি লেখক
নিজের পক্ষ হতে যুক্ত করে
দিয়েছেন। সহীহ হাদীস জাল হয়ে
যায় এভাবেই। আমি ভাবছি, লেখক
জাল হাদীসের কবল হতে সালাতকে
মুক্ত করার অভিযানে নেমে নিজেই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম-এর সালাতকে জাল
হাদীসের কবলে নিক্ষেপ করলেন না
তো? নিজেই নিজের জালিয়াতির
জালে আটকা পড়ে গেলেন না তো?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×