০৫১০০৯
ছেঁড়া ছেঁড়া বিছানায় শুয়ে শুয়ে ভয়
জোড়াধূলি হাটবারে দোতারার ক্ষয়
স্নানঘরে কালক্ষয় জারজ বসন
উপালিকা নাও জেগে কাঁটার বিছন
বালিশের চুলে চুলে মুখখানি রাখি
তারাটি তো মনে রাখে ভুলজোনাকি
কাদামাখা নদী এসে জড়িয়ে ধরে
ঢেকে রাখি কাদাবন শাদা চাদরে
পাগলের নাচে চাঁদ ঘূর্ণি শহর
চাঁদ আছে এ চোখে আকাশ অপর
রাত ২:৫১
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



