somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে সম্পর্কের কোন সীমারেখা নেই,যাকে বাঁধতে চাই না কোন সংজ্ঞা বা শিরোনামেও-৬

২৪ শে জুন, ২০০৮ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব-৫
Click This Link
-এই চল।আর ভেজার কুনো ইচ্ছা নাই আমার!
আমি উঠে দাঁড়াই।
মনির আর আজাদও উঠে দাঁড়ায়।আমার কাছে ছাতা আছে।কিন্তু একজন ভিজবে না,অন্য দুইজন ভিজবে,আবার তিনজনে ছাতার নিচে ঢুকলে সবাই কমবেশি ভিজবই।তাই ছাতা বের করার ঝামেলায় গেলাম না।
হাঁটতে হাঁটতে কার্জনে গেলাম।

-আরে!আমার মনে হইতেছে কেমব্রিজে চইলা আসছি!
আজাদ চিল্লায়ে কইল।
-সে আজকাল একটু বেশিই ভাবতেছে।
আমারে গুঁতা দিয়া মনির বলে।আমি মাথা নাড়লাম।
-তাড়াতাড়ি ছবি উঠা বান্দর।X(
তাড়া দিলাম আমি।
-কিভাবে শুরু করব?মাথা আউলায় গেসে।:-*
-ওরে পাগল!আগে কয়েকডা না হয় প্রকৃতির ছবিই তোল!নেন নেন শুরু তো করেন বেয়াই!
-আমি তো পারি না রে।
আজাদ মুখ কাঁদো কাঁদো কইরা ফেলে।/:)
-ওহ জ্বালা!দে তুইলা দেই!
ক্যামেরাটা হাতে নেই। টুকটাক ছবি তুলি।বেশ কিছুটা সময় ঘুরি-ফিরি।মাঠে বসে থাকা জুটিগুলা নিয়ে গবেষণা করি।আবার আমরাই নকল করে দেখাই,আমরাই হাসতে হাসতে গড়ায় পড়ি।B-):)

হাতের ঘড়ি দেখি।সর্বনাশ! গাড়ি নিশ্চয়ই ডিপার্টমেন্টে চলে আসছে।পা চালিয়ে ডিপার্টমেন্টের দিকে রওনা হই।

চলে আসার সময় বলি,
-তো দোস্তরা,তোমাদের আজকের বিদায়ী-বার্তা?
-একটা রিকোয়েস্ট,তুই কখনও কারও প্যাট্রিসিয়া হবি না!
মনির আর আজাদ-দুজনেই একসাথে বলল।
(ওরা জানত আরও অনেকের মতই থ্রি কমরেডস বইটা আমার ভীষণ প্রিয়)
কাছেই কোথাও বাজ পড়ল।তবু কেন জানি চমকালাম না,কথাটা শুনে যতটা চমকালাম।চোখ নামায় নিলাম।তারপর আবার ঠোঁটের কোণে আলতো হাসি টেনে জিজ্ঞেস করলাম
-হঠাৎ এ কথা কেন রে?
-তোকে হারাতে চাই না।
ছোট্ট একটা নি:শ্বাস নিলাম।তারপর বললাম
-ভয় পাস না। প্যাট তো তবু সত্যিকারভাবে কাউকে ভালবাসতে পেরেছিল,আমি তো তা কখনোই পারব না,হয়ত সেই ক্ষমতাই আমার নাই!

আমাদের পেছনে গাড়ি এসে থামে।ওদের জবাবের অপেক্ষা না করেই উল্টো দিকে হাঁটা ধরি।আমি জানি জবাব দেবার মত ওদের কিছু নেই।আর ওরাও খুব ভালভাবেই জানে,কথাটা আমি কেন বলেছি. . .

(আসলে এই সিরিজটা আমাদের তিন বন্ধুর হাসি-ঠাট্টা-খুনসুটি আর আমার জীবনের মনে রাখার মত কিছু চরিত্র নিয়ে লিখতে চেয়েছিলাম,তেমন কোন গল্প বা কাহিনী নেই এতে।আমরা তিন বন্ধু ত্রিভুজের তিনটা বিন্দুর মত।ইচ্ছে করলেই তাতে সীমারেখা টানা যায়,কিন্তু আমরা টানতে চাই না কখনোই...
হতে পারে,ডায়েরী লেখার চাইতে ব্লগেই স্বাচ্ছন্দ্যবোধ করি বেশি-এটা তার একটা কারণ।সময় সুযোগ পেলে আর মনে চাইলে আবার হয়ত লিখব।কোন কাহিনী বা গল্প মনে করে কেউ হোঁচট খেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী/:))
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×