somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙ্গালীর রসবোধ ও সাংবাদিকতার দেউলিয়াত্ব ।

২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়কে সাময়িক রস উপাদানে পরিনত করতে আমাদের মতো কূপমন্ডপ জনগনের তুলনা নেই । অবশ্য আমাদেরই’বা কী দোষ? দেশের দর্পন (ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়া) যেখানে আশ্চর্যতীত অবাক কান্ডকারখানা দ্বারা আমাদের মতো আমজনতার চক্ষু সম্মুখে রসমুলা ঝুলিয়ে কেলকেলিয়ে ব্যক্তিক স্বাধিকারের রাষ্ট্রীয় রস উপাখ্যান উৎপাদন করে তখন আমাদের বেহুশ আমজনতা ক্ষনিকে রঙ্গরস নিয়ে ঠাট্টা করবে এ খুব বেশী অমূলক নয় । আমরা স্বভাব রসিক জাতি । রঙ্গরস করতে করতে আমরা মানুষের বুকে গুলিও করতে পারি, আবার দাঁত কেলিয়ে জঙ্গি দমনের মহান কর্মযজ্ঞের ফিরিস্তিও দিতে পারি । আমাদের মতো মহান করিৎকর্মারা যে দেশে যুগে যুগে অতি সাবলীলভাবে টিকে থাকে সে দেশে রঙ্গরসের অভাব পড়বে এমনটা ভাবা নেহায়েত বোকামী । তাছাড়া আমরা রঙ্গরসের আকালে পড়লেই দেশ মুখগম্ভীর ভারী হয়ে উঠবে এমনটা ভাবারও অবকাশ নেই । দেশের কর্তা ব্যক্তিরা আছেন না ! তারাওতো রঙ্গরসে কম যান না । সুতরাং রঙ্গরস নিয়ে আতংকিত হবার কিছু নেই ।
বলছিলাম রঙ্গরসের কথা । এবার আসল কথায় ফিরি । ক্রিকেট বিশ্বকাপ চলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে । বোলিং করে বাংলাদেশের রুবেল । পেপার পত্রিকা আর সামাজিক মাধ্যমে চলে আসে হ্যাপি । কি অসম্ভব রসিকতা ! সামাজিক মাধ্যম নিয়ে আমার আফসোস থাকলেও বলার নেই কিছুই । অতি অসম্ভব আমজনতার রসকস যদি বিবেকের ধারদেনায় উগড়াইয়া পড়ে তবে বাহির হইবার একটা পথ’তো থাকা উচিত । আমার আক্ষেপ পেপার পত্রিকা নিয়ে । রুবেলের ভালমন্দ খেলা নিয়ে আলোচনা সমালোচনার জন্য কোন ক্রিকেট বিশেষজ্ঞ পাওয়া গেল না । তাই তাদেরকে হ্যাপীরই দ্বারস্হ হতে হলো । এতটা দেউলিয়া হবার কি আবশ্যকতা ছিল । রুবেল হ্যাপীর ব্যাপারটা একান্তই তাদের ব্যক্তিগত । এবং আদালত বিচার্য । সেখানে আমাদের এতটা বাড়াবাড়ি আমাকে বরাবরের মতোই বিভ্রান্তিতে ফেলে । হ্যাপী যদি নিজেকে জাতে তোলার জন্য দু’চারটা কথা বলেই থাকে তাতে মিডিয়ার কি এমন আহাজারী পড়ে যে কলকলিয়ে সব উজাড় করে দিতে হবে পত্রিকার পাতায় ।
ইদানীং রুবেলকে নিয়ে হ্যাপী আর মৌসুমী হামিদ নামের কোন এক অ আ মডেল না নায়িকার ফেসবুক তর্কযুদ্ধও পত্রিকায় আসা শুরু করছে । হঠাৎ করে দেশে সংবাদের এমনই আকাল পড়েছে যে এইসব তৃতীয় চতুর্থ সারির তথাকথিত মডেল, নায়িকাদের দ্বারস্হ হতে হলো সাংবাদিক ভাইদের ।
সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, ভাইরে প্রয়োজনে পত্রিকার চিপাচাপা বিজ্ঞাপন দিয়া পুরা । আর বিজ্ঞাপন না পাইলে খালি রাখ । তবু অমন আমার্কা কুমার্কা সংবাদ ছাপাইস না । তাতে জনগনের রঙ্গরসের যেমন সীমা অতিক্রম হয়, তেমনি ব্যক্তিক স্বাধিকারেরও বারোটা বাজে ।

…………….নিঃশব্দ নাগরিক ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×